প্রাথমিক শিক্ষায় বিরাট পদক্ষেপ রাজ্যের! এ বার সরাসরি অভিযোগ জমা পড়বে এই গ্রিভান্স পোর্টালে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে মঙ্গলবার একটি নোটিশ জারি করে এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে।
#কলকাতা: হাজার অভিযোগ। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নানা সময়ে হাজার একটা অভিযোগের মুখে পড়তে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এ বার সেই অভিযোগ জানানোর জন্য়ই নির্দিষ্ট পোর্টাল তৈরি করার কথা ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ পক্ষ থেকে একটি নোটিশ জারি করে মঙ্গলবার এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অনলাইন একটি পোর্টালের মাধ্য়মে অভিযোগ দায়ের করতে পারবেন সাধারণ মানুষ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে মঙ্গলবার একটি নোটিশ জারি করে এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পর্ষদ একটি গ্রিভান্স পোর্টাল তৈরি করছে, সে খানে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। চাকরি প্রার্থীদের বিষয়ে হোক, নিয়োগে সমস্য়া, বা শিক্ষক-শিক্ষিকাদের কোনও সমস্য়ার কথা সরাসরি এই বোর্ডে জানাতে পারবেন তাঁরা। পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ করা হবে। এর আগেই দায়িত্বভার গ্রহণ করার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছিলেন, তিনি একটি গ্রিভান্স সেল তৈরি করবেন। সেই কথা অনুসারে আজকে তা তৈরির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। এই পোর্টালটি হল, https://wbbprimaryeducation.org ।
advertisement
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রথম দিনেই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, তিনি সমস্ত দিকে কড়া হাতে পরিচালনা করবেন। বলেছিলেন তাঁর লক্ষ্য থাকবে যাতে অভিযোগের সংখ্য়া শূন্য়তে পৌঁছে যায়। সেই লক্ষ্য়েই তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি বলেছিলেন, প্রতিবছর যাতে প্রাথমিকের টেট হয়, পাশাপাশি যাতে নিয়োগ প্রক্রিয়াও চলে সুষ্ঠ ভাবে, তা নিশ্চিত করা হবে।
advertisement
সোমরাজ বন্দ্য়োপাধ্য়ায়
Location :
First Published :
Aug 30, 2022 6:27 PM IST









