advertisement

সরকারি অফিসারদের ক্ষেত্রে আরও কড়া নবান্ন, এবার নজর বিদেশ সফরেও! দিতে হবে হিসেব

Last Updated:

West Bengal Government: সরকারি আধিকারিকদের জন্য নয়া নির্দেশের ভাবনা নবান্নের। ইতিমধ্যেই সরকারি আধিকারিকদের সম্পত্তির হিসেব নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

নতুন নির্দেশ নবান্নের
নতুন নির্দেশ নবান্নের
#কলকাতা: এবার সরকারি আধিকারিকদের বিদেশ সফরেও নজর রাজ্যের। বিদেশ সফরে গেলে দিতে হবে খরচের হিসাব। দিতে হবে পুঙ্খানুপুঙ্খ বিবরণ। কী কারনে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোন হোটেলে থাকবেন, খরচ কত হবে, বিস্তারিত তথ্য দিতে হবে। জমা করতে হবে সমস্ত বিলও।
সরকারি আধিকারিকদের জন্য নয়া নির্দেশের ভাবনা নবান্নের। ইতিমধ্যেই সরকারি আধিকারিকদের সম্পত্তির হিসেব নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এবার বিদেশে যাওয়া নিয়েও পুঙ্খানুপুঙ্খ তথ্য চাই নবান্নের। এতদিন বিদেশে যাওয়ার জন্য শুধু নবান্ন থেকে অনুমতি নিয়ে নিলেই হত। অনুমতি পেলেই বিদেশ যাওয়ার ছাড়পত্র পেতেন আধিকারিকরা। কিন্তু এবার আরও কড়া নিয়ম বিদেশ যাওয়ার ক্ষেত্রে আনতে চলেছে নবান্ন। এমনই সূত্রের খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন একের পর এক দুর্নীতিতে জোরকদমে তদন্তে নেমেছে, ঠিক সেই সময়ই সরকারি অফিসারদের জন্য অন্তবর্তী নির্দেশিকা জারি করেছে নবান্ন। রাজ্য প্রশাসনের সদর দফতর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে, সঠিক সময়ে সম্পত্তির হিসাব দিতে হবে সরকারি অফিসারদের।
advertisement
'ইন্টার্নাল অর্ডার' জারি করে এমনই নির্দেশ দিয়েছে নবান্ন। নিয়ম থাকলেও অনেকেই সম্পত্তির হিসাব ফি বছর দিচ্ছেন না। কিছুদিন আগে ইডির তালিকায় কয়েকজন আইপিএসের নাম উঠে এসেছে। কয়লা কেলেঙ্কারিকে কেন্দ্র করে ওই অফিসারদের নাম উঠে এসেছে পরপর। এরপরই নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। সম্পত্তির হিসাব দাখিল করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এবার অফিসারদের বিদেশ সফর নিয়েও নড়েচড়ে বসল নবান্ন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সরকারি অফিসারদের ক্ষেত্রে আরও কড়া নবান্ন, এবার নজর বিদেশ সফরেও! দিতে হবে হিসেব
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement