advertisement

Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর

Last Updated:

মূলত মহম্মদ সেলিমের দিকে নিশানা করেই সিপিএম ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তরুণ নেতা প্রতীক উর রহমান৷

Rapid Read
প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷
প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷
তাঁর দল থেকে ইস্তফা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুক্রবার কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ প্রতীক উর রহমানের দল ছাড়ার ঘটনাকে সন্তানহারা হওয়ার ধাক্কার সঙ্গে তুলনা করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক৷ চোখ ছলছল করে উঠেছিল মহম্মদ সেলিমের৷
সেলিম আবেগপ্রবণ হয়ে পড়লেও তাঁর চোখের জলকে ‘কুম্ভীরাশ্রু’ বলে কটাক্ষ করলেন প্রতীক উর রহমান৷ শুধু তাই নয়, সিপিএমের রাজ্য সম্পাদককে তীব্র কটাক্ষ করে প্রতীক উর আরও বলেন, ‘রতনে রতন চেনে, উনি চেনেন হুমায়ুন-শতরূপ৷’
মহম্মদ সেলিম এ দিন দাবি করেছেন, দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে তিনি প্রতীক উর রহমানের প্রসঙ্গ তুলেছিলেন৷ প্রতীক উরের সম্পর্কে গত দেড় দু মাস ধরে অভিযোগ আসছিল বলেও এ দিন ইঙ্গিত দিয়েছেন মহম্মদ সেলিম৷ তবে প্রতীক উর সম্পর্কে দল কোনও সিদ্ধান্ত এখনও নেয়নি বলেই জানিয়েছেন মহম্মদ সেলিম৷
advertisement
advertisement
প্রতীক উর সম্পর্কে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, ‘রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে প্রতীক উরের প্রসঙ্গ আসেনি সেভাবে। আমি উত্থাপন করেছি । শেষদিনে আমাকে উত্তাপন করতে হয়, প্রস্তাব দিয়েছি। আমার কাছে নতুন প্রজন্মের ছেলেমেয়েকে ইনভেস্ট করতে হয়। অত্যন্ত বেদনাদায়ক। এই ধরনের কর্মীকে হারানো সন্তানহারা হওয়ার সমান। এমন ঘটনা ঘটলে মা সন্তানকে আগলে রেখে দেয়। গত দেড় দু মাস ধরে কয়েকটা অভিযোগ আসছিল। অভিযোগ আসলে নির্দিষ্ট জায়গায় পাঠানো হয় । যে মুহূর্তে পেলাম এটাকে আমি দেখব বলেছিলাম । কিন্তু যোগাযোগ করা যায়নি। জানতে পারি ওর অন্যদিকে যোগাযোগ বাড়ছে। পার্টির পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত হলে জানিয়ে দেবো।’
advertisement
প্রতীক উর রহমান অবশ্য পাল্টা মনে করিয়ে দিয়েছেন, মহম্মদ সেলিমকেই চিঠি লিখে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন৷ ফলে সিপিএম তাঁকে নিয়ে এখন কী সিদ্ধান্ত নেবে, তার কোনও গুরুত্ব নেই৷ প্রতীক উর বলেন, ‘উনি ভাল করে চিঠি পড়ুন, আমি নিজেই লিখে দিয়েছি অব্যাহতি নিলাম।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
Next Article
advertisement
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!
নজরে ১০২...! আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা? নওশাদ সিদ্দিকীদের জন্য কি থাকবে বড় 'আসন'?
  • আজ বামেদের দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা?

  • নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে বড় 'আসন'? চোখ আলিমুদিনে!

  • নজরে ১০২ আসন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement