advertisement

বেপরোয়া বাইকবাহিনীর হাতে নিগৃহীত পুলিশকর্মী, গ্রেফতার ২

Last Updated:

বেপরোয়া বাইক বাহিনীর হাতে ফের আক্রান্ত পুলিশ ৷ এবার হেলমেটহীন বাইকচালকদের আটকাতে মার খেলেন কলকাতা পুলিশের এক কর্মী ৷

#কলকাতা: বেপরোয়া বাইক বাহিনীর হাতে ফের আক্রান্ত পুলিশ ৷ এবার হেলমেটহীন বাইকচালকদের আটকাতে মার খেলেন কলকাতা পুলিশের এক কর্মী ৷
পথ দুর্ঘটনা কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্প চালু করেছেন ৷ বেপরোয়া বাইকবাহিনীর দাপটে দুর্ঘটনা কমাতে হেলমেট পরা বাধ্যতামূলক বহু দিন থেকেই ৷ তবু তাতে থোড়াই কেয়ার শহরের ‘ধুম’ বাহিনীর ৷ হেলমেট ছাড়াই শহরের রাজপথে উঠছে গতির ধুম ৷
এরকমই এক বেপরোয়া বাইকচালকের হাতে আক্রান্ত হলেন বটতলা থানার এক পুলিশ কর্মী ৷ হেলমেট না পরে তীব্র গতিতে বাইক চালানোয় অমিত জৈন ও রতনদাস নামে দুই বাইক আরোহীকে আটকে ছিলেন ওই পুলিশ কর্মী ৷ অভিযোগ, এরপরই তারা চড়াও হন কর্তব্যরত ওই পুলিশ কর্মীর উপর ৷ যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ের সংযোগস্থলে শুরু হয় বচসা ৷ বেদম মারধর করা হয় ওই পুলিশ কর্মীকে ৷ পরে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে বটতলা থানা ৷
advertisement
advertisement
বুধবারও পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায় হেলমেটহীন বাইক আরোহীদের হাতে পুলিশকর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে ৷ বাইক দাঁড় করানোয় পুলিশকর্মীকে ‘ধাক্কা’ দেয় তিন যুবক ৷ এমনকী তাদের বিরুদ্ধে ওই পুলিশকর্মীকে হুমকিও দেওয়ারও অভিযোগ উঠেছে ৷ পরে তাদের আটক করে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেপরোয়া বাইকবাহিনীর হাতে নিগৃহীত পুলিশকর্মী, গ্রেফতার ২
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement