advertisement

SLST: লালবাজারে আটক করেছিল পুলিশ, অসুস্থ চার SLST চাকরিপ্রার্থী

Last Updated:

SLST: গত সত্তর দিন ধরে চাকরির দাবিতে শহিদ মিনারে নিচে আন্দোলন করছিলেন চাকরিপ্রার্থীরা। প্লাস্টিকের ছাউনি বানিয়ে, মাটিতে প্লাস্টিক পেতে তাঁরা আন্দোলন করছিলেন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: বিকেলে শহিদ মিনারের নিচে প্রতিবাদরত এসএলএসটি চাকরি প্রার্থীদের লালবাজারে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। তাঁদের আটক করা হয়েছিল। সেই প্রতিবাদীদের মধ্যে থেকেই চারজন অসুস্থ হয়ে পড়েন বলে খবর৷ তাঁদের তড়িঘড়ি এসএসকেএম-এ নিয়ে আসা হয়। দু'জনকে চিকিৎসার পর ছেড়ে দিলেও বাকি দু'জন হাসপাতালে ভর্তি আছেন বলে খবর।
গত সত্তর দিন ধরে চাকরির দাবিতে শহিদ মিনারের নীচে আন্দোলন করছিলেন চাকরিপ্রার্থীরা। প্লাস্টিকের ছাউনি বানিয়ে, মাটিতে প্লাস্টিক পেতে তাঁরা আন্দোলন করছিলেন। এরা ২০১৬ সালের প্যানেলের চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার হঠাৎই সেখানে পুলিশের অভিযান শুরু হয়। বিকেলের পর ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহিদ মিনার চত্ত্বরে। নির্ধারিত দেওয়া সময় বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিবাদীরা না ওঠায় শেষে ধড়পাকড় শুরু করে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: লিখিতভাবে দুঃখপ্রকাশ, সাত বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহার!
প্রাথমিক ভাবে পুলিশের প্রস্তাব মেনে ওই আন্দোলনস্থল ফাঁকা করে না দেওয়ার জন্যই পুলিশ কার্যত টেনে-হিঁচড়ে আন্দোলনকারীদের এলাকা থেকে তুলে দেয়। তার পর আন্দোলনকারীদের মধ্যে মোট ৭৭ জনকে আটক করে পুলিশ। সেই সকলকেই লালবাজারে রাখা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SLST: লালবাজারে আটক করেছিল পুলিশ, অসুস্থ চার SLST চাকরিপ্রার্থী
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement