advertisement

Visva Bharati Dol Yatra 2026: বিশ্বভারতীতে এবারেও দোলের দিন হচ্ছে না বসন্ত উৎসব, এবারে কি বহিরাগতরা প্রবেশাধিকার পাবেন? জানুন

Last Updated:
Visva Bharati Dol Yatra 2026: শেষবার ২০১৯ সালে আশ্রম মাঠে হয়েছিল বসন্তোৎসব। ২০২০ সালে করোনা অতিমারীর পরিস্থিতির জন্য বন্ধ হয়ে যায় উৎসব। ২০২১ সাল থেকে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন।
1/5
*বীরভূম,সৌভিক রায়: বিগত কয়েক বছরের মতো এই বছরও দোলের দিন শান্তিনিকেতনে হচ্ছে না বসন্তোৎসব। আর এই উৎসবে শুধুমাত্র বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকরাই অংশ নিতে পারবেন। সম্পূর্ণভাবে নিষিদ্ধ বহিরাগতদের প্রবেশ। যদিও কোথায় কখন এবং কারা প্রবেশ করতে পারবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। এইদিন বিকেলে দীর্ঘ বৈঠকের পর একথা জানাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রবীর কুমার ঘোষ।

2/5
*এই দিন শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরির কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তবে কেন এই বছরও দোলের দিন পালিত হবে না বসন্ত উৎসব! এ বিষয়ে বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানান
*এই দিন শান্তিনিকেতনের সেন্ট্রাল লাইব্রেরির কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তবে কেন এই বছরও দোলের দিন পালিত হবে না বসন্ত উৎসব! এ বিষয়ে বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানান "যতক্ষণ না মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে ততদিন পর্যন্ত বিগত কয়েক বছর ধরে যেভাবে হয়ে আসছে সেভাবেই হবে বসন্ত উৎসব।"
advertisement
3/5
*এ প্রসঙ্গে তিনি আরও বলেন,
*এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "বর্তমানে যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে বিশ্বভারতীকে ধ্বংস হতে দিতে পারি না। তিনি আরও বলেন, আমরা যখন ছাত্র ছিলাম তখন দোলের দিন বসন্ত উৎসব পালিত হতো, এক থেকে দেড় ঘণ্টা ধরে বিভিন্ন অনুষ্ঠান চলত। বর্তমানের মতো পরিস্থিতি ছিল না। আর ঠিক সেই কারণেই কয়েক বছরের মতন এই বছরও দোলের দিন বসন্ত উৎসব পালিত হচ্ছে না।"
advertisement
4/5
*প্রসঙ্গত, শেষবার ২০১৯ সালে আশ্রম মাঠে হয়েছিল বসন্তোৎসব। ২০২০ সালে করোনা অতিমারীর পরিস্থিতির জন্য বন্ধ হয়ে যায় উৎসব। ২০২১ সাল থেকে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এমনকী, ভিড় এড়াতে দোলপূর্ণিমার দিন বসন্তোৎসব না করার সিদ্ধান্ত নেন। বিশ্বভারতীর উপাচার্য বলেন, “শান্তিনিকেতন এখন ইউনেসকোর তকমা পাওয়া বিশ্ব ঐতিহ্যক্ষেত্রে। তাই হেরিটেজ রক্ষা করতে বহিরাগত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷ তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

5/5
*অন্যদিকে এই বিষয়ে বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে আসা এক পর্যটক সুস্মিতা বিশ্বাস তিনি জানান,
*অন্যদিকে এই বিষয়ে বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে আসা এক পর্যটক সুস্মিতা বিশ্বাস তিনি জানান, "এই বছরও দোলের দিন হচ্ছে না বসন্ত উৎসব জেনে খুব কষ্ট পেলাম, আশা করেছিলাম এই বছর দোলের দিন আবার আসবো। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের ঐতিহ্যকেও রক্ষা করা আমাদেরই দায়িত্ব, তাই বিশ্বভারতী কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সম্মতি জানাচ্ছি।"
advertisement
advertisement
advertisement