advertisement

Profitable Business Ideas: মাত্র ১৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন ‘এই’ ব্যবসা, মাস গেলে মোটা টাকা রোজগার হবে

Last Updated:

Profitable Business Ideas: মাত্র ১৫ হাজার টাকা ঋণ নিয়ে পথচলা শুরু। আজ বাঁশের নিপুণ কারুকার্যে তৈরি নানা হস্তশিল্প বিক্রি করে মাসে ৯-১০ হাজার টাকা রোজগার করছেন বহরমপুরের একদল মহিলা।

+
মাত্র

মাত্র ১৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন ‘এই’ ব্যবসা, মাস গেলে মোটা টাকা রোজগার হবে

বহরমপুর, কৌশিক অধিকারী: ১৫ হাজার টাকা ঋণ শুরু করেছিলেন ব্যবসা। এখন মাসে ৯-১০ হাজার টাকা রোজগার করে নতুন ভাবে স্বর্নিভর হচ্ছেন মহিলারা।বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে চলে বিভিন্ন ধরনের মেলা। আর এই মেলাতে হাতের কাজ তৈরী করে স্বর্নিভর হচ্ছেন মহিলারা। হাতের তৈরি শিল্পকেই সাধারণত হস্তশিল্প বলে। নিজে এবং পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে সাধারণ কিছু উপকরন দিয়ে অনায়াসে বানিয়ে ফেলা যায় এসব পণ্য । মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে হস্তশিল্প তৈরী করে স্বর্নিভর হচ্ছেন মহিলারা।
মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বলরামপুর আঘের মিল এলাকার বেশ কিছু মহিলারা তারা বহরমপুরে ব্যারাক স্কোয়ার ময়দানে বসেছেন নিজেদের পসরা নিয়ে। তৈরী করছেন রাত দিন এক করে বিভিন্ন উপকরণ। কারীগরদের কথায়, তারা পনেরো হাজার টাকা ঋণ শুরু করেছিলেন এই ব্যবসা। এখন মাসে ৯-১০ হাজার টাকা রোজগার হয় অনায়াসেই।
আরও পড়ুন: বাবার মৃতদেহ বাড়িতে, চোখের জল মুছতে মুছতে মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে ছাত্র
মুলত, কতিপয় হস্তশিল্প পণ্য রয়েছে যেগুলির কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। এসব বৈশিষ্ট্যের উৎস হচ্ছে একটি অঞ্চল বা দেশের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য বা কারুশিল্পীদের বিশেষ উৎপাদন কৌশল। ঝুড়ি, ছাতা রাখার ঝুড়ি, ফল রাখার ঝুড়ি, গোলাকৃতির ও চারকোনা ঝুড়ি, সার্ভিং ট্রে ঝুড়ি, খেলনা রাখার ঝুড়ি, ফুলের পাত্র রাখার ঝুড়ি, বাসা ও অফিসের ওয়েস্ট বা বর্জ্য ফেলার ঝুড়ি, কাটলারি ঝুড়ি, স্যুটকেস ঝুড়ি, জুয়েলারি রাখার ঝুড়ি, ফিশ টেবিল ম্যাট, সিলিন্ডার ঝুড়ি ইত্যাদি।
advertisement
advertisement
আরও পড়ুন: আনলিমিটেড ফুচকা খেতে চান? মাত্র ১০০ টাকায় সবাই মিলে খেয়ে নিন পেট ভরে ফুচকা, আর কী চাই!
পৃথিবীতে চিনের পরই বাঁশ উৎপাদনের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র হল ভারত। ভারতের অঙ্গরাজ্য আমাদের পশ্চিমবঙ্গেও বাঁশগাছ অঢেল। উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গেও বাঁশের নানা জিনিসপত্র তৈরি হয়।যার মধ্যে অন্যতম হল ঝুড়ি। রীতি অনুযায়ী, ঝুড়ি বোনা লোকশিল্পের অন্তর্গত। বাংলার নানা প্রান্তে যেখানে বাঁশবাগান রয়েছে, তার আশেপাশের অঞ্চলেই তৈরি হয় ঝুড়ি। আর সেই বাঁশের তৈরী বিভিন্ন উপকরণ তৈরী করে আর্থিক ভাবে স্বচ্ছতা ফিরে স্বর্নিভর হচ্ছেন মহিলারা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Profitable Business Ideas: মাত্র ১৫ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন ‘এই’ ব্যবসা, মাস গেলে মোটা টাকা রোজগার হবে
Next Article
advertisement
Birth Certificate: জন্মের আগেই জন্ম শংসাপত্র দিয়ে দিল বরানগর পুরসভা? SIR-র নথি যাচাইয়ে ধরল কমিশন
জন্মের আগেই জন্ম শংসাপত্র দিয়ে দিল বরানগর পুরসভা? SIR-র নথি যাচাইয়ে ধরল কমিশন
  • জন্ম তারিখের আগেই তৈরি হয়ে গিয়েছে জন্ম শংসাপত্র৷ এসআইআর-এর ভেরিফিকেশন প্রক্রিয়া চলাকালীন জন্ম শংসাপত্রের এমনই গরমিল ধরল নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই সংশ্লিষ্ট ইআরও-র মাধ্যমে জন্ম শংসাপত্রের এই গরমিলের বিষয়টি রাজ্য প্রশাসনের নজরেও এনেছে কমিশন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement