advertisement

Unlimited Fuchka: আনলিমিটেড ফুচকা খেতে চান? মাত্র ১০০ টাকায় সবাই মিলে খেয়ে নিন পেট ভরে ফুচকা, আর কী চাই!

Last Updated:
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামের সামনে বিকাল হতেই আনলিমিটেড ফুচকার গাড়ি নিয়ে হাজির হচ্ছেন বিক্রেতা বেনুকর দাস। তিনি নিজেই এই আনলিমিটেড বিরিয়ানির মতোই ফুচকা নিয়ে এসে বেশ সারা ফেলে দিয়েছেন।
1/5
মুর্শিদাবাদ: ফুচকার নাম শুনলে জিভে জল আসে না, এমন খাদ্যরসিকের দেখা মেলা ভার। সেদ্ধ আলু-ছোলায় মশলার মাখামাখিতে ফুচকার পুরে তেঁতুল জলের সঙ্গত তো চেখে দেখেছেন তাঁদের অনেকেই। ফুচকা প্রেমীদের জন্য সুখবর। এবার ১০০টাকাতে মিলছে আনলিমিটেড ফুচকা। আন লিমিটেড বিরিয়ানি মিলতো সহজেই। তবে এবার যতখুশি ফুচকা খেতে পাবেন। মুর্শিদাবাদ জেলার কান্দিতে এই ফুচকা বিক্রি করছেন বিক্রেতা। (তন্ময় মণ্ডল)
মুর্শিদাবাদ: ফুচকার নাম শুনলে জিভে জল আসে না, এমন খাদ্যরসিকের দেখা মেলা ভার। সেদ্ধ আলু-ছোলায় মশলার মাখামাখিতে ফুচকার পুরে তেঁতুল জলের সঙ্গত তো চেখে দেখেছেন তাঁদের অনেকেই। ফুচকা প্রেমীদের জন্য সুখবর। এবার ১০০টাকাতে মিলছে আনলিমিটেড ফুচকা। আন লিমিটেড বিরিয়ানি মিলতো সহজেই। তবে এবার যত খুশি ফুচকা খেতে পাবেন। মুর্শিদাবাদ জেলার কান্দিতে এই ফুচকা বিক্রি করছেন বিক্রেতা। (তন্ময় মণ্ডল)
advertisement
2/5
বেশ কয়েকবছর আগেও ১০ টাকায় পাওয়া যেত ১০ টা ফুচকা। তবে সেই সুযোগ বা সুবিধা এখন আর পাওয়া যায়না বললেই চলে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কোনও জায়গায় ১০ টাকার বিনিময়ে দেওয়া হয় ৬ টা ফুচকা, আবার কোথায় ৩ টে কিমবা ৪ টে। তবে এবার পরোটা, বিরিয়ানির পর এবার ভাইরাল আনলিমিটেড ফুচকা। একদম ঠিক শুনছেন।

3/5
১০০টাকা দিলেই আপনি খেতে পারবেন অফুরন্ত ফুচকা, খেতে পারবেন পেট ভর্তি ফুচকা। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামের সামনে বিকাল হতেই আনলিমিটেড ফুচকার গাড়ি নিয়ে হাজির হচ্ছেন বিক্রেতা বেনুকর দাস। তিনি নিজেই এই আনলিমিটেড বিরিয়ানির মতোই ফুচকা নিয়ে এসে বেশ সারা ফেলে দিয়েছেন।

4/5
ফুচকা বিক্রেতা বেনুকর দাস তার কথায়, যে শরীর স্বাস্থ্য ঠিক রেখে নিজের দায়িত্বে ফুচকা খেতে হবে। অনেকের ইচ্ছা করে পেট ভরে ফুচকা খেতে। সকলের কাছেই টাকা থাকে, কিন্তু সবার কাছে তো বেশি টাকা নাও থাকতে পারে। তাই সকলের কথা ভেবে এই আনলিমিটেড ফুচকা দিচ্ছি। তবে অনেকেই ৫০-৬০ টা ফুচকা খেয়ে যাচ্ছেন। তবে এখনও পর্যন্ত সর্বোচ্চ ১১০টি ফুচকা খেয়েছেন এক মহিলা বলেই জানিয়েছেন তিনি।

5/5
যদিও ক্রেতাদের কথায়, এটা বর্তমানে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১০০টাকাতে আনলিমিটেড ফুচকা পাওয়া যাচ্ছে। মহিলারা ফুচকে খেতে ভালবাসেন ।তবে এই অফার সবার বেশ নজরকাড়ছে।
যদিও ক্রেতাদের কথায়, এটা বর্তমানে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১০০টাকাতে আনলিমিটেড ফুচকা পাওয়া যাচ্ছে। মহিলারা ফুচকে খেতে ভালবাসেন ।তবে এই অফার সবার বেশ নজর কাড়ছে।
advertisement
advertisement
advertisement