advertisement

Partha Chatterjee News: আবহাওয়ার প্রভাব? পার্থ চট্টোপাধ্যায়কে বড় নির্দেশ কোর্টের! ফের সেই জেল হেফাজত

Last Updated:

Partha Chatterjee News: জেল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়াল হাজিরার জন্য আবেদন করা হয় আজ।

ফের জেল হেফাজতে পার্থ
ফের জেল হেফাজতে পার্থ
কলকাতা: ফের ২১ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়ের। তবে, জেল থেকে শুনানিতে রাজি নন পার্থ, কোর্টে এসেই হাজিরা দিতে চান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী! জেল থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়াল হাজিরার জন্য আবেদন করা হয় আজ। পাশাপাশি আজ আবহাওয়ার জন্য কোর্ট লকআপ থেকেই ভার্চুয়াল শুনানির আবেদন করা হয়। পার্থ কোর্ট লকআপ থেকে ভার্চুয়ালি কোর্টে হাজির হন।
শুনানির সময় বিচারক বলেন, ”জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার হাজিরার আবেদন করা হয়েছে। আপনার আইনজীবীর তরফে আজকের আবহাওয়ার জন্য ভিডিও কনফারেন্সে হাজিরার জন্য আবেদন করা হয়েছে কোর্ট লক আপ থেকে।” সে সময় পার্থ উত্তর দেন, ”আমি আদালতে এসেছি। এসে চুপচাপ বসেই আছি।”
advertisement
advertisement
বিচারক এরপর বলেন, ”আপনি কি আসতে চাইছেন? আপনি যদি ফিজিক্যাল হাজিরা চান, তাহলে আমি জেলের আবেদন খারিজ করতে পারি। না হলে আমি জেলের আবেদন মেনে নিচ্ছি।” পার্থ উত্তর দেন, ”না স্যার, আমি আসতে চাই।” বিচারক বলেন, ”তাহলে কিন্তু আপনাকে আদালত কক্ষে আসতে হবে।”
advertisement
পার্থ উত্তরে বলেন, ”হ্যাঁ, আমি ফিজিক্যালি আসব।” বিচারক বলেন, ”ফিজিক্যালি হাজিরা তো ভাল। আপনি পারবেন কি? তাহলে ফিজিক্যাল হাজিরা হলে কিন্তু পরের দিন কোর্টের সামনে আসতে হবে।” পার্থ বলেন, ”হ্যাঁ, আমি আসব।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee News: আবহাওয়ার প্রভাব? পার্থ চট্টোপাধ্যায়কে বড় নির্দেশ কোর্টের! ফের সেই জেল হেফাজত
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement