advertisement

Newtown News: চারিদিকে নামীদামি আবাসন, নিউটাউনের ঝোপে অর্ধনগ্ন নাবালিকার দেহ! মায়ের থেকে যা জানতে পারল পুলিশ, আঁতকে ওঠার মতো

Last Updated:

Newtown News: শুক্রবার সকালে নিউটাউন থানার পুলিশ খবর পায়, লোহা ব্রিজের কাছে ফেন্সিংয়ে ঘেরা পরিত্যক্ত জঙ্গলে এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ পড়ে রয়েছে।

ভয়ঙ্কর ঘটনা নিউটাউনে
ভয়ঙ্কর ঘটনা নিউটাউনে
নিউটাউন: অর্ধনগ্ন অবস্থায় এক নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য। ধর্ষণ করে খুন নাকি অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ। নিউটাউন লোহার ব্রিজের কাছে ফেন্সিঙে ঘেরা পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয় তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর, নিউটাউনেই ভাড়া থাকত নাবালিকার পরিবার। বাবা নেভিতে চাকরি করেন। পরিবার সূত্রে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার দুই বোনের মধ্যে মারামারি চলছিল। তাই বকা দিয়েছিলেন মা। এরপরই রাত দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় ওই নাবালিকা।
advertisement
advertisement
শুক্রবার সকালে নিউটাউন থানার পুলিশ খবর পায়, লোহা ব্রিজের কাছে ফেন্সিংয়ে ঘেরা পরিত্যক্ত জঙ্গলে এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ পড়ে রয়েছে। তরুণীর ওপরের অংশে জামা থাকলে নীচে পরনের প্যান্ট ছিল না। মৃতদেহের পাশে পরনের প্যান্ট পড়েছিল। ওই জায়গা থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিধাননগর পুলিশের ডিসি নিউটাউন মানব সিংলা, বিধাননগরের গোয়েন্দা প্রধান সহ পুলিশ আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশেপাশের রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে নাবালিকাকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। ধর্ষণ করে খুন কিনা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown News: চারিদিকে নামীদামি আবাসন, নিউটাউনের ঝোপে অর্ধনগ্ন নাবালিকার দেহ! মায়ের থেকে যা জানতে পারল পুলিশ, আঁতকে ওঠার মতো
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement