advertisement

#CAA:শরণার্থীদের কি পাকিস্তানে ফের আত্যাচারের মুখে ফিরিয়ে দিতে পারি?যুব সমাজকে প্রশ্ন মোদির

Last Updated:

এদিন বেলুড় মঠে স্বামীজির জন্মদিবসের মঞ্চে CAA ও NRC নিয়ে মোদির এই বক্তব্য ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ

#কলকাতা: বেলুড়ে এসেছিলেন স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালনে৷ এই উপলক্ষে সকালে বেলুড়মঠে যুব উৎসবে অংশ নেন প্রধানমন্ত্রী৷ হাজার হাজার ছাত্র-যুবদের উদ্দেশ্যে ভাষণ দেন নরেন্দ্র মোদি৷ এবং এই মঞ্চটি ব্যবহার করে সুকৌশলে CAA এবং NRC নিয়ে নিজের ভাবনাকে মেলে ধরেন তিনি৷ তিনি স্পষ্ট করে দেন যে নাগরিকত্বের মাধ্যমে কউকেই দেশছাড়া হতে হবে না৷ নাগরিকত্ব আসলে দেশের সাধারণ নাগরিকদের আশ্রয় দেবে৷ তাদের নিশ্চিন্তে দেশে থাকার ব্যবস্থা করবে৷ তিনি বলেন যে দেশভাগের সময় পাকিস্তানে অনেকেই ধর্মীয় হিংসার শিকার হয়েছিলেন৷ তাদের কোনওভাবে আবার সেদেশে ফেরাতে তিনি পারেন না৷ দেশপ্রধান হিবেসে কি শরণার্থীদের মৃত্যুর মুখে কি ঠেলে দিতে পারেন৷ মঞ্চ থেকে সেই প্রশ্ন তুলেছেন মোদি৷ তার যুক্তি যে সেই কারণে এই নাগরিকত্ব আইন৷ যার মাধ্যমে কোনও নাগরিককে আর পাকিস্তানে ফিরতে হবে না৷ তারা ভারতেই থাকতে পারবেন আজীবন৷ যদিও তার এই যুক্তির অপব্যাখ্যা হচ্ছে বলে দাবি করেছেন দেশের প্রধানমন্ত্রী৷
এদিন বেলুড় মঠে স্বামীজির জন্মদিবসের মঞ্চে CAA ও NRC নিয়ে মোদির এই বক্তব্য ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ৷ কারণ যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে প্রচুর ছাত্র-যুবর জমায়েত হয়েছিল বেলুড়ে৷ সেই যুব সমাজের সামনে নাগরিকত্ব আইন নিয়ে নিজের মনোভাব রেখে তিনি আখেড়ে যুবদের এই বিষয় সচেতন করতে চাইলেন৷ তার বক্তব্যকে সমর্থনও করেছেন উপস্থিত যুবরা৷ তাই তো মোদি বলেছেন যে যুবসমাজ তার কথা বুঝলেও, অনেক রাজনীতিকা এই কথা বুঝতে পারছেন না৷
advertisement
advertisement
মোদি স্পষ্ট করেছেন যে উত্তর পূর্বে CAA-র প্রভাব পড়বে না৷ পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলে নিয়মিত এবং সেখানে মানবাধিকার বলে কিছু নেই বলে জানান মোদি৷ কেন ৭০ বছর ধরে এই অত্যাচার চলছে তার জবাব দিতে হবে পাকিস্তানকে বলেই হুশিয়ারি মোদির৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
#CAA:শরণার্থীদের কি পাকিস্তানে ফের আত্যাচারের মুখে ফিরিয়ে দিতে পারি?যুব সমাজকে প্রশ্ন মোদির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement