advertisement

'৬০ লাখ 'ডিলিট' ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের

Last Updated:

Mohammed Salim: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বড় দাবি জানাল সিপিআইএম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাম্মদ সেলিম জানান, প্রশাসনিক আধিকারিকদের গাফিলতিতে সমস্যা হয়েছে এটা স্বীকার করেছে ফুল বেঞ্চ। তিনি বলেন, দলের তরফে সিপিএমএম দাবি রেখেছে, "নির্বাচন কমিশনকে তার সম্মান বজায় রাখতে হবে।

Rapid Read
মহাম্মদ সেলিম
মহাম্মদ সেলিম
কলকাতা: আজ ভোটমুখী বাংলায় এ রাজ্যের ভোট প্রস্তুতির প্রক্রিয়া খতিয়ে দেখতে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল টিম। এই বিষয়ে আলোচনা করতে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ ৯ মার্চ অর্থাৎ সোমবার সকাল ১০টা থেকে বারোটা পর্যন্ত রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
এই বৈঠক থেকে বেরিয়ে এসে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “ইলেকশন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। ৬০ লক্ষ মানুষের নাম ফিরিয়ে এনে তারপরে ভোট করতে হবে। যাদের নাম ডিলিট হয়েছে তাদের নামও ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করলে হবে না।”
advertisement
advertisement
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহাম্মদ সেলিম জানান, প্রশাসনিক আধিকারিকদের গাফিলতিতে সমস্যা হয়েছে এটা স্বীকার করেছে ফুল বেঞ্চ। তিনি বলেন, দলের তরফে সিপিএমএম দাবি রেখেছে, “নির্বাচন কমিশনকে তার সম্মান বজায় রাখতে হবে। আমরা বলে দিয়েছি এই ৬০ লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোট করা যায় না। ওরা বলছে বিএলও, ইআরও-দের ভুল ছিল।” একইসঙ্গে সাত আট দফায় ভোট হওয়া নিয়েও দাবি রেখেছে সিপিআইএম। সেলিমের কথায়, “১ দফায় ভোট হওয়া উঁচিত, বেশি হলে ২ দফায়।
advertisement
অন্যদিকে এই প্রসঙ্গে, একুশের সেই দাবি থেকে ছাব্বিশে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেল বিজেপি৷ এবার তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে দাবি জানাল, ৭-৮ দফায় নয়, রাজ্যে এবারে এক দু’দফায় ভোট করাতে চায় তারা৷ সোমবার কমিশনের ফুল বেঞ্চের সামনে ১৬ দফা দাবি জানিয়ে এল বিজেপির প্রতিনিধি দল৷
advertisement
এদিন বিজেপির প্রতিনিধি দলে ছিলেন তাপস রায়, শিশির বাজোরিয়া এবং জগন্নাথ চট্টোপাধ্যায়৷ কমিশনের ফুল বেঞ্চের সামনে নিজেদের ১৬ দফা দাবি পেশ করে বিজেপির তরফ থেকে কমিশনকে জানানো হয়, ৭-৮ দফায় নির্বাচন করা দরকার নেই। তবে সেনসিনিটিভ বুথ চিহ্নিত করা প্রয়োজন৷ এছাড়া, রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে, তা নিয়েও কমিশনের কাছে অসন্তোষ প্রকাশ করে রাজ্য বিজেপির প্রতিনিধি দল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'৬০ লাখ 'ডিলিট' ভোটারদের ফিরিয়ে এনেই ভোট করতে হবে...' জ্ঞানেশ কুমারদের সঙ্গে বৈঠকে দাবি সেলিমের
Next Article
advertisement
Medicine Price Hike: পাইকারি মূল্য সূচক বৃদ্ধি, দাম বাড়ছে ৯০০টি ওষুধের, তালিকায় অ্যান্টিবায়োটিক,অ্যান্টাসিড,ডায়াবেটিস-সহ আর কোন কোন রোগের ওষুধ?
দাম বাড়ছে ৯০০টি ওষুধের, তালিকায় অ্যান্টিবায়োটিক,অ্যান্টাসিড,ডায়াবেটিস-সহ আর কোন কোন ওষুধ?
  • বুধবার থেকেই দাম বাড়তে চলেছে প্রায় ৯০০ ওষুধের

  • তালিকায় আছে অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ

  • পাইকারি মূল্য সূচক বৃদ্ধিতে দাম বাড়ছে ওষুধের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement