advertisement

Medicine Banned: দেশ জুড়ে এবার ফলকোডিন যুক্ত কাশির সিরাপে না! নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য মন্ত্রক

Last Updated:

Medicine Banned: এই উপাদান-যুক্ত কাশির সিরাপ ব্যবহারের পরামর্শ না দেন। পাশাপশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'-র তরফে এই বিশেষ উপাদান যুক্ত কাশির সিরাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

এই বিশেষ উপাদান যুক্ত কাশির সিরাপ নিয়ে উদ্বেগ
এই বিশেষ উপাদান যুক্ত কাশির সিরাপ নিয়ে উদ্বেগ
কলকাতা : দেশ জুড়ে এবার ফলকোডিন-যুক্ত কাশির সিরাপে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষ নীতি নির্ধারক সংস্থা দ্য সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশনের তরফে সম্প্রতি এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কোনও চিকিৎসক যেন তাঁদের রোগীদের বিশেষ এই উপাদান-যুক্ত কাশির সিরাপ ব্যবহারের পরামর্শ না দেন। পাশাপশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-র তরফে এই বিশেষ উপাদান যুক্ত কাশির সিরাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এবার অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে কী এই ফলকোডিন? এই উপাদান-যুক্ত কাশির সিরাপ ব্যবহার করলে কী শারীরিক অসুবিধা হতে পারে?
advertisement
ফলকোডিন হল এক ধরনের আফিম জাতীয় উপাদান। কোনও রোগী যদি অস্ত্রোপচারের এক বছর আগেও কাশির জন্য এই বিশেষ উপাদান-যুক্ত সিরাপ খেয়ে থাকেন তাহলে তাঁদের শরীরে সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় অ্যনাফাইলেকটিক শক। কিন্তু কী ভাবে এই সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হতে পারে?
advertisement
চিকিৎসকরা জানাচ্ছেন, অস্ত্রোপচারের সময় মাংস পেশী শিথিল করার জন্য ব্যবহৃত ওষুধের সঙ্গে শরীরে মিশে থাকা এই বিশেষ উপাদানের বিক্রিয়ার ফলে এই ধরনের সংকটজনক পরিস্থিতি তৈরি হতে পারে। যা অনেক ক্ষেত্রেই চিকিৎসকদের কাছে মারাত্মক চিন্তার বিষয়।
advertisement
বিশেষ এই উপদান-যুক্ত কাশির সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চলতি বছরের গোড়ার দিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিশেষ কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে পুর বিষয় উন্মোচন হয়। এই বৈঠক থেকেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যার ফল স্বরূপ এই বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দ্যা সেন্ট্রাল ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন। এই বৈঠকেই চিকিৎসকদের এই উপাদান যুক্ত কাশির সিরাপ ব্যাবহারে বিরত থাকতে বলা হয়েছে।
advertisement
চিকিৎসকেরা বিকল্প ওষুধের যেন পরামর্শ দেন। বিক্রেতারাও যেন এই বিষয়ে সচেতন থাকেন সেই বিষয়ও উঠে আসে। শহরের চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, এই বিষয় আরও আগেই সচেতন হওয়ার প্রয়োজন ছিল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Medicine Banned: দেশ জুড়ে এবার ফলকোডিন যুক্ত কাশির সিরাপে না! নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য মন্ত্রক
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement