Agnipath Agitation in Bihar: অগ্নিপথে বিহারে আগুন, মুম্বাই মেলে হামলা! বাতিল- দেরিতে চলছে রাজ্যের এই ট্রেনগুলি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিহারের সাসারাম এবং ভভুয়া স্টেশনের মাঝামাঝি মুম্বাই মেলে হামলা চালানো হয়েছে বলে খবর৷
#কলকাতা: কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের জের৷ এ রাজ্য থেকে ছেড়ে যাওয়া এবং পশ্চিমবঙ্গমুখী একাধিক ট্রেন চলাচলেও প্রভাব পড়ল৷ মূলত বিহারে রেল অবরোধ, স্টেশনে ভাঙচুর এবং ট্রেনে আগুন লাগানোর কারণেই ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল৷ পূর্ব মধ্যে রেলের অন্তর্গত রেল পথ এবং স্টেশনে বিক্ষোভের জেরেই এই সমস্যা তৈরি হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে৷
শুধু তাই নয়, বিহারের সাসারাম এবং ভভুয়া স্টেশনের মাঝামাঝি মুম্বাই মেলে হামলা চালানো হয়েছে বলে খবর৷ পাথর, লাঠি এবং বন্দুক নিয়ে ট্রেনে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ প্রাণভয়ে কোনওক্রমে সিটের নীচে লুকিয়ে বসে থাকেন যাত্রীরা৷
advertisement
advertisement
রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া- নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া- লালকুয়া এক্সপ্রেস, হাওড়া- ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, রাঁচি- পটনা পাটালিপুত্র এক্সপ্রেস, দানাপুর- টাটা এক্সপ্রেস, আসানসোল- টাটা এক্সপ্রেস, জয়নগর- হাওড়া এক্সপ্রেস, মালদহ টাউন- কিউল এক্সপ্রেসের মতো ট্রেনগুলি দেরিতে চলছে৷
advertisement
এর পাশাপাশি ১২৩৩৫ মালদহ টাউন- লোকমান্য তিলক এক্সপ্রেস এবং ১২২৭৩ হাওড়া- নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস বাতিল করা হয়েছ৷ ভাগলপুর- দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেস, জামালপুর- কিউল ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন দু'টি ধানাউরি স্টেশন পর্যন্ত যাবে৷
অন্যদিকে, আলিপুরদুয়ার জংশন-দিল্লি এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে৷ বাতিল হয়েছে ডিব্রুগড়-লালগড় এক্সপ্রেসও আজ বাতিল থাকবে৷ আজ কামাখ্যা- আনন্দবিহার এক্সপ্রেসও বাতিল থাকবে৷
advertisement
শেষ খবর পাওয়া পর্যন্ত, অগ্নিপথ নিয়ে বিক্ষোভের জেরে গোটা দেশে এখনও পর্যন্ত কুড়িটি ট্রেন বাতিল করতে হয়েছে৷ ৫৮টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 17, 2022 1:40 PM IST










