Arijit Singh: প্লে ব্যাক ছাড়ার পর আবার 'নতুন বার্তা' গায়কের! শ্রোতাদের যা বললেন অরিজিৎ সিং, পড়ুন
- Reported by:Koushik Adhikary
- Published by:Pooja Basu
Last Updated:
এই ঘটনার পর মঞ্চে পারফর্মও করেছেন, তবে একেবারে ভিন্ন আঙ্গিকে। এবার এই নতুন ঘোষণা। এতে স্বাভাবিক ভাবেই তাঁর শ্রোতারা অসম্ভব খুশি।
advertisement
advertisement
advertisement
advertisement
অরিজিতের বক্তব্য, "যদিও আমি নতুন অ্যাসাইনমেন্ট নেওয়া বন্ধ করে দিয়েছি, তবুও বাকি থাকা গানের তালিকা কম নয়। আমাকে অনেক গান শেষ করতে হবে। লোকেদের বেশি ব্যাখ্যা করতে যাবেন না, কতবার করবেন? অনেক অসমাপ্ত গান আছে, সেগুলো শেষ না হওয়া পর্যন্ত নতুন গান মুক্তি পাবে। হয়তো এই পুরো বছর জুড়েই। হয়তো পরের বছরও গান বেরোবে। শান্ত থাকো। এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। তোমার শরীর থেকে স্পাইক প্রোটিন সরিয়ে ফেলো, ৫ কেজি কমিয়ে ফেলো, ভালবাসো, ধ্যান করো। জয় দেবী!"
advertisement
গত ২৭ জানুয়ারি অরিজিৎ লিখেছিলেন, "নমস্কার, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাকে এত ভালবাসা দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে আমি প্লেব্যাক শিল্পী হিসেবে কোনও নতুন দায়িত্ব গ্রহণ করব না। আমি এটি বন্ধ করছি। দুর্দান্ত যাত্রা ছিল।"
advertisement









