advertisement

১৮ থেকে ৪০ বছর বয়সি বেকারদের জন্য ২৫০০০...! মমতার যুবসাথীকে চ্যালেঞ্জ বিজেপির? সংকল্প পত্রে বিরাট প্ল্যান গেরুয়া শিবিরে!

Last Updated:
BJP Sankalp Patra 2026: ২০২৬-এর বিধানসভা ভোটের আগে নির্বাচনী সংকল্প পত্রে বিরাট চমক আনার পরিকল্পনা বিজেপির। এবার যুবদের ২৫০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাখার পরিকল্পনা বিজেপির। কী থাকবে এই প্রতিশ্রুতিতে? বিজেপি সূত্র বলছে ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তাব ও পর্যালোচনা শুরু করে দিয়েছেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যরা।
1/6
ভোটের বাদ্যি বেজে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। আর তাতেই যুদ্ধকালীন তৎপরতা দুই যুযুধান প্রধান বিরোধী রাজনৈতিক শিবিরে। একদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস যেমন ঘুটি সাজাচ্ছে তেমনই আবার পিছিয়ে থাকতে নারাজ বিরোধী বিজেপি শিবির।

2/6
সম্প্রতি বাজেটে বেকারদের জন্য যুবসাথীর মতো প্রকল্পের ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যেখানে মাধ্যমিক পাস বেকারদের জন্য দেওয়া হচ্ছে ১৫০০ টাকা মাসে। এবার তারই পাল্টা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।

3/6
২০২৬-এর বিধানসভা ভোটের আগে নির্বাচনী সংকল্প পত্রে যুবদের ২৫০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাখার পরিকল্পনা বিজেপির। কী থাকবে এই প্রতিশ্রুতিতে? বিজেপি সূত্র বলছে ইতিমধ্যেই এই নিয়ে প্রস্তাব ও পর্যালোচনা শুরু করে দিয়েছেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যরা।

4/6
একদিকে রাজ্য সরকার বেকারদের জন্য ‘যুব-সাথী’ প্রকল্প চালু করে মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে অন্যদিকে বিজেপি সূত্রে খবর, তাদের নির্বাচনী সংকল্প পত্রে ১৮ থেকে ৪০ বছর বয়সি বেকারদের জন্য যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ এবং ‘উৎসাহ ভাতা’ হিসেবে মাসে ২৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব রাখা হতে পারে।

5/6
বিজেপি সূত্রে দাবি, একাধিক চমক থাকবে এবারের নির্বাচনের আগে পরিবর্তন যাত্রা থেকে সংকল্প পত্র প্রত্যেকটি ক্ষেত্রে। তবে বিজেপির তরফে সুকান্ত মজুমদার বলেন,
বিজেপি সূত্রে দাবি, একাধিক চমক থাকবে এবারের নির্বাচনের আগে পরিবর্তন যাত্রা থেকে সংকল্প পত্র প্রত্যেকটি ক্ষেত্রে। তবে বিজেপির তরফে সুকান্ত মজুমদার বলেন, "ভাতা সর্বস্ব করে দিতে আমরা কক্ষনও চাই না সেটা করব না।"
advertisement
6/6
একইসঙ্গে বিজেপির দাবি, মানুষ যাতে নিজের পায়ে দাঁড়ায়, সেইসঙ্গে যুবকদের কর্মসংস্থান হয় এবং সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য যা করার আমরা করব। তাই সূত্রের খবর বিজেপির পরিকল্পনা অনুযায়ী, বিজেপির সংকল্প পত্রে মাসে ২৫ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা করা হলেও, তাঁদের এই 'উৎসাহ ভাতা'-র ক্ষেত্রে শর্ত থাকবে—প্রশিক্ষণে অংশ না নিলে বা মাঝপথে ছেড়ে দিলে সেই ভাতা বন্ধ হয়ে যাবে।