মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের নজরে বহুতল ও অবাঙালি ভোট, বিশেষ টিম গঠন করে চলছে জোরদার প্রচার
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলায় প্রায় ২০ হাজার ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা ভোটে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে তিন হাজারের বেশি কিছু ভোটে। পুর এলাকায় তৃণমূলের ফল নিয়ে তাই চর্চা চলছে জোরকদমে।
আবীর ঘোষাল, কলকাতা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলায় প্রায় ২০ হাজার ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা ভোটে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস এগিয়ে তিন হাজারের বেশি কিছু ভোটে। পুর এলাকায় তৃণমূলের ফল নিয়ে তাই চর্চা চলছে জোরকদমে। সেই চর্চায় অন্যতম বড় পরীক্ষা হতে চলেছে মানিকতলা বিধানসভার উপনির্বাচন। আর এই ভোটে তৃণমূলের নজরে বহুতল ও ভিন্ন ভাষাভাষী মানুষের ভোট। মানিকতলা বিধানসভা এলাকায় ভিন রাজ্যের বহু মানুষ বসবাস করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর একটা বড় অংশ বিজেপির পক্ষেই। আবার বহুতলের ভোট উপনির্বাচনে মেলে না। ব্যবধান বাড়িয়ে মানিকতলায় জয় হাসিল করতে তাই এই দুই জায়গাতেই বিশেষ কৌশল তৃণমূলের।
১) বহুতলের জন্য গঠিত বিশেষ গ্রুপ। সোসাইটি মেম্বারদের সঙ্গে যারা মিটিং করছে।
advertisement
২) বহুতলে বা ভিন রাজ্যের ভাষাভাষী মানুষ যে বাড়িতে থাকেন, সেখানে পতাকা ছাড়া প্রচার।
৩) বেশ কিছু বহুতল আলাদা করা হয়েছে যেখানে প্রচারে প্রার্থী থাকছেন।
advertisement
৪) বহুতলের ও ভিন ভাষাভাষীদের প্রতি ঘরেই যাওয়া হচ্ছে।
৫) বাংলা, হিন্দি ও ইংরেজিতে দক্ষ এমন বক্তা এর জন্য রাখা হয়েছে।
ওয়ার্ড ১১ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৯১ ভোটে।
ওয়ার্ড ১২ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ১৬৭ ভোটে
advertisement
ওয়ার্ড ১৩ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ২৫৬ ভোটে
ওয়ার্ড ১৪ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪৫৭২ ভোটে
ওয়ার্ড ১৫ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৪৫৮ ভোটে
ওয়ার্ড ১৬ -বিজেপি এগিয়ে ৪১২ ভোটে
ওয়ার্ড ৩১ -বিজেপি এগিয়ে ৫৪৮৮ ভোটে
ওয়ার্ড ৩২ -তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩৬৩১ ভোটে
২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছিল ৬৭৫৭৭, বিজেপি ৪৭৩৩৯
advertisement
২০২৪ সালে তৃণমূল কংগ্রেস ৬৬৯৬৪, বিজেপি ৬৩৩৮৯-
বহুতল, আবাসনে আলাদা টিম, বিশেষ জোর। কখনও প্রার্থী আবাসনের সামনে মাইক প্রচার, ভেতরে জনসংযোগ। কখনও আলাদা টিম যাচ্ছে। হিন্দিভাষী বিশেষ চারজনকে নিয়ে আরেকটি টিম। মূলত ওয়ার্ড ৩১,৩২,১৩ ও ১৬-তে নজর দেওয়া হচ্ছে। মানিকতলা বিধানসভার উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘মানিকতলায় বিপুল ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। লোকসভায় প্রবণতা একটু আলাদা ছিল। তবে প্রচার কৌশলে ভিন্ন ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করেন ও আবাসনগুলিতে বিশেষ টিম গঠন করে প্রচার হচ্ছে। ডোর টু ডোর বা বিভিন্ন সোসাইটিতে যাওয়া হচ্ছে। কেউ যদি ভোট দিয়ে না থাকেন আশা রাখি উপনির্বাচনে তার বদল হবে।’’
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2024 9:48 AM IST










