advertisement

NRS এ কুকুর খুনের ঘটনায় মানেকা গান্ধির ধমক, অভিযোগ জানিয়েছেন জাতীয় নার্সিং কাউন্সিলে

Last Updated:
#নয়াদিল্লি: কুকুর খুনে মানেকা গান্ধির ধমক। এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষকে ধমক। দোষী ২ নার্সিং ছাত্রীকে বহিষ্কারের দাবি। তা না হলে লাইসেন্স বাতিলের হুমকি। নার্সিং কলেজের লাইসেন্স বাতিলের হুমকি। এনআরএস প্রিন্সিপাল ও ডেপুটি সুপারকে টেলিফোনে ধমক দেন মানেকা গান্ধি। জাতীয় নার্সিং কাউন্সিলে অভিযোগ জানিয়েছেন মানেকা গান্ধি।
১৬ টি কুকুর শাবক খুন। বর্জ্য ফেলার প্লাস্টিকে মুড়ে ভরদুপুরে দেহ ফেলা হয় এনআরএস হাসপাতাল চত্বরে। নৃশংসতার এমন নমুনা দেখে শিউরে উঠছেন অনেকেই। একটি কুকুরশাবককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পশুপ্রেমীদের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত।
advertisement
advertisement
দুপুর দেড়টা নাগাদ হাসপাতাল চত্বরে সাদা বস্তা নিয়ে আসেন দুই মহিলা। বস্তার মধ্যেই কালো প্লাস্টিকে মোড়া ছিল ষোলটি কুকুর শাবকের দেহ। ওই দুই মহিলা হাসপাতালের সেন্টিনারি বিল্ডিংয়ের সামনে প্লাস্টিকগুলি ফেলে দেন।
ভিডিওয় নার্সিং হস্টেলের ছবিই দেখা গিয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপো‍র্টে জানা গিয়েছে, পিটুনির চোটে খুলি ও লিভারে মারাত্মক আঘাতেই মৃত্যু হয়েছে কুকুরগুলির।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
NRS এ কুকুর খুনের ঘটনায় মানেকা গান্ধির ধমক, অভিযোগ জানিয়েছেন জাতীয় নার্সিং কাউন্সিলে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement