advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশ, মুম্বইয়ে শর্তসাপেক্ষে খুলছে ডান্স বার

Last Updated:
#মুম্বই: মহারাষ্ট্র সরকারের নির্দেশকে শিথিল করে ফের ডান্স বার ব্যবসার পক্ষেই মত দিল সুপ্রিম কোর্ট ৷ ডান্স বারের লাইসেন্স পাওয়া নিয়ে যে কঠোর নিয়মালী জারি করেছিল মহারাষ্ট্র সরকার, সেই নিয়মেই এবার পরিবর্তন করার পক্ষে মত দিয়েছে সর্বোচ্চ আদালত ৷ যার ফলে ডান্সবারগুলির ব্যবসা আবারও রমরমিয়ে চলবে বলেই মত উঠে আসছে ৷ এইসব ডান্সবারে ৫ থেকে সাড়ে ৫ ঘণ্টা নাচের সময়ও জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ সন্ধে ৬টা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে বারগুলি ৷
শুধু তাই নয়, এই ধরনের নাচের সময় টিপসও দেওয়া যাবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তবে টাকা পয়সা ওড়ানোর যে রীতি রয়েছে তাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ রাজ্য সরকার যেভাবে ডান্সবার পুরোপুরি বন্ধের পথে হেঁটেছিল, তা কোনভাবে করা যাবে না, জানিয়েছে শীর্ষ আদালত ৷
advertisement
advertisement
ডান্সবারে সিসিটিভি লাগানোর যে নির্দেশ দিয়েছিল মহারাষ্ট্র সরকার, তাও বাতিল করেছে সুপ্রিম কোর্ট ৷ এছাড়া স্কুল বা কোন ধর্মস্থানের থেকে ১ কিলোমিটার দূরে থাকার যে নির্দেশ জারি করেছিল মহারাষ্ট্র সরকার, তাও বাতিল করেছে সুপ্রিম কোর্ট ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সুপ্রিম কোর্টের নির্দেশ, মুম্বইয়ে শর্তসাপেক্ষে খুলছে ডান্স বার
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement