advertisement

‘কেন গ্রেফতার নয় সুজন, রবিন, সেলিমদের?’, বামফ্রন্ট জমানার দিকে আঙুল তুলে মোদিকে কটাক্ষ মমতার,

Last Updated:

এবার আর শুধু নোট বন্দি নয়, বরং তৃণমূল বন্দিকে সঙ্গী করে নতুন লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#কলকাতা: এবার আর শুধু নোট বন্দি নয়, বরং তৃণমূল বন্দিকে সঙ্গী করে নতুন লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার সিবিআইয়ের হাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পরে মোদিকে রীতিমতো আক্রমণ করে বসলেন তিনি ৷ সঙ্গে নরেন্দ্র মোদি ও অমিত শাহ, বাবুল সুপ্রিয়কে গ্রেফতারের দাবি তোলেন মুখ্যমন্ত্রী ৷
তবে শুধুই বিজেপি নেতাদের নয়, তুলে আনেন বাম সরকারের জমানার প্রসঙ্গও ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের ঘটনাকে সঙ্গী করে, মোদিকে কটাক্ষ করে মমতা জানান, ‘১৯৮০ সাল থেকে চিটফান্ড চলছে বাংলায় ৷ কেন তা নিয়ে কোনও তদন্ত হয়নি? কারোর গায়ে হাত দেওয়া হয়নি ৷ আমরা নোট বাতিলের বিরুদ্ধে আন্দোলন করেছি ৷ তাই আমাদের হেনস্তা করা হচ্ছে ৷’
advertisement
পূর্বতন সরকারের দিকে আঙুল তুলে মমতা সোজাসাপটা জানান, ‘আমাদের নেতাদের শুধু গ্রেফতার কেন? আজ পর্যন্ত কোনও চিটফান্ডকে প্রোটেক্ট করিনি ৷ কেন গ্রেফতার নয় সুজন, রবিন, সেলিমদের? ৷ ডালুবাবু তো চিটফান্ডের পক্ষে লিখেছিলেন ৷ তাঁকে কেন গ্রেফতার নয়? বাবুল ও রূপাকে কেন গ্রেফতার নয়?’
advertisement
সংসদীয় দলনেতার গ্রেফতারির পর ক্রুদ্ধ তৃণমূলনেত্রী বলেন, ‘মোদিবাবু ED,CBI দিয়ে ভয় দেখাচ্ছে ৷ ভারতের গণতন্ত্র ধ্বংসের চেষ্টা হচ্ছে ৷ জরুরি অবস্থার থেকেও খারাপ পরিস্থিতি চলছে দেশে ৷ রাজনৈতিক প্রতিহিংসা করে দমানো যাবে না ৷ সমালোচনা করলেই ভয় দেখানো হচ্ছে ৷ কাল থেকে লাগাতার দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত চলবে বিক্ষোভ-কর্মসূচি ৷ ১০ রাজ্যে বিক্ষোভ কর্মসূচি চলবে ৷ সবাইকে আবেদন জানাচ্ছি রাস্তায় নামুন ৷’
advertisement
শুধু তাই নয় বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়িয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির নেতারা নিজেরা বড় বড় চোর ৷ তারা এখন জ্ঞান দিচ্ছে ৷ আদানির কেলেঙ্কারিতে সব ছাড়, কারণ সেই কেলেঙ্কারিতে জড়িত সব বিজেপি নেতারা ৷ এদের জামানত বাজেয়াপ্ত হবে আগামী দিনে ৷ দিল্লিতে পার্ল কোম্পানির চিটফান্ডেও জড়িত বিজেপি ৷ জড়িত রয়েছে অকালি নেতারাও ৷ সেসব নিয়ে কোনও তদন্ত হচ্ছে না ৷ কোথায় গিয়ে কেউ একটা প্রোগ্রাম করেছে ৷ কোথায় একটা বিমানের টিকিট কেটে দিয়েছে ৷ তা দিয়ে কিছু প্রমাণ করা যায় না ৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘কেন গ্রেফতার নয় সুজন, রবিন, সেলিমদের?’, বামফ্রন্ট জমানার দিকে আঙুল তুলে মোদিকে কটাক্ষ মমতার,
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement