advertisement

Mamata Banerjee on poll violence: পঞ্চায়েত ভোটে অশান্তি চান না, বিরোধীদের দায়ী করেও দলকে সতর্ক করলেন মমতা

Last Updated:

সদ্যসমাপ্ত পুরনির্বাচনে (West Bengal Municipal Elections 2022) একতরফা জয় পেলেও শাসক দলের বিরুদ্ধে সেই ভোট সন্ত্রাসের পুরনো অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ য

মমতা বন্দ্যোপাধ্য়ায়। ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্য়ায়। ফাইল ছবি
#কলকাতা: পাঁচ-দশ ভোট কম বেশি পেলে কিছু আসে যায় না৷ মানুষের কাজ ঠিকমতো করলে জয় এমনিতেই আসবে৷ এই পরামর্শ দিয়েই দলের নেতাদের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বার্তা দিলেন, পঞ্চায়েত ভোটে আর কোনও অশান্তি চান না তিনি৷
সদ্যসমাপ্ত পুরনির্বাচনে (West Bengal Municipal Elections 2022) একতরফা জয় পেলেও শাসক দলের বিরুদ্ধে সেই ভোট সন্ত্রাসের পুরনো অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ যদিও নির্বাচনের অনেক আগে থেকেই ভোটে গায়ের জোর প্রয়োগ না করার বিষয়ে নিচুতলার নেতাকর্মীদের সতর্ক করেছিল তৃণমূল নেতৃত্ব৷
advertisement
advertisement
তা সত্ত্বেও পুরভোটে অশান্তি এড়ানো যায়নি৷ সেই কারণেই এ দিন নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠক থেকে পঞ্চায়েত ভোট নিয়ে দলকে সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে অবশ্য পুরভোটে অশান্তির জন্য বিরোধীদেরই দায়ী করেছেন তিনি৷
advertisement
মুখ্যমন্ত্রীর অভিযোগ, ব্যারাকপুর- ভাটপাড়া, কন্টাই, বহরমপুরের মতো এলাকায় ইচ্ছেকৃত ভাবেই অশান্তি পাকিয়েছে বিরোধীরা৷ তবে পঞ্চায়েত ভোটে তিনি এই ছবির পুনরাবৃত্তি চান না বলেই দলকে সতর্ক করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মানুষের সেবা করলে মানুষ এমনিই ভোট দিতে তৈরি থাকেন৷ কে ৫ ভোট কম পেলেন, কে ১০ ভোট বেশি পেলেন এটা ভাবতে হবে না। আমি চাই আগামী দিনে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ ভাবে হবে।'
advertisement
পঞ্চায়েত ভোটের এখনও এক বছর দেরি রয়েছে৷ প্রসঙ্গত, ২০১৮ সালে রাজ্যে পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিলেন বিরোধীরা৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যার ফল তৃণমূলকে ভুগতে হয়েছিল বলেই মনে করেন দলের অনেক নেতা৷ এবারেও পুরভোটে যে ছবি দেখা গিয়েছে, পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে তার পুনরাবৃত্তি আটকাতেই আগে সময় থাকতে দলকে সতর্ক করে দিলেন তৃণমূলনেত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on poll violence: পঞ্চায়েত ভোটে অশান্তি চান না, বিরোধীদের দায়ী করেও দলকে সতর্ক করলেন মমতা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement