advertisement

Mamata Banerjee: নির্দলদের প্রশ্রয় নয়, সাহায্য করলেও কঠোর পদক্ষেপ, নেতাদের কড়া বার্তা মমতার

Last Updated:

এ দিন নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়েই এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷

নির্দলদের নিয়ে কঠোর বার্তা মমতার৷
নির্দলদের নিয়ে কঠোর বার্তা মমতার৷
#কলকাতা: পুরভোটে জয়ী নির্দলদের (Independent Candidates) নিয়ে কঠোর অবস্থানই নিচ্ছে তৃণমূল কংগ্রেস৷ শুধু নির্দলরাই নন, দলের যে সমস্ত নেতারা নির্দলদের সাহায্য করছেন, তাঁদেরকেও চূড়ান্ত সতর্কবার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ নির্দলদের যাঁরা সমর্থন করছেন, তাঁরা সতর্ক না হলে প্রয়োজনে দল থেকে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলনেত্রী৷
এ দিন নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়েই এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'এখন হয়েছে কিছু নির্দল আর তাঁদের সাহায্য করছেন কয়েকজন নেতা৷ যাঁদের ইধারও নেই, ওধারও নেই৷ আমার কাছে প্রত্যেকের সম্পর্কে খবর আছে৷ দলের প্রার্থীকে হারিয়ে দিয়ে নির্দল নিয়ে ঘোরা, ভাবছেন আপনার সুযোগ এসেছে? দলের সুযোগ এলেই আপনাদেরও ক্যাঁচ করে দেওয়া হবে৷'
advertisement
advertisement
টিকিট না পেয়ে পুরভোটে তৃণমূলের বহু নেতাই নির্দল হিসেবে লড়েছিলেন৷ তাঁদের মধ্যে অনেকেই জয়ী হয়েছেন৷ জয়ী এই নির্দল প্রার্থীদের তৃণমূল ফিরিয়ে নেবে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে৷ সেই প্রশ্নের কার্যত জবাব দিয়ে তৃণমূলনেত্রী এ দিন বুঝিয়ে দিয়েছেন, জিতলেও জয়ী নির্দলদের প্রশয় দেওয়া হবে না৷ তিনি বলেন, 'কীসের জন্য নির্দলকে সমর্থন দেওয়া, দলের প্রার্থীকে হারিয়ে দিয়ে ভাবছেন নেতা হয়ে গেছেন? প্রথমে সতর্ক করব, শো কজ করব, তার পরে দল থেকেই বের করে দেবো৷'
advertisement
তৃণমূলনেত্রী জানিয়েছেন, নির্দলদের সমর্থন দেওয়ার জন্য ইতিমধ্যেই দু' একজন নেতাকে সতর্কও করা হয়েছে৷
কোন নেতারা এই ধরনের কাজ করছেন, তা চিহ্নিত করে তাঁদের সতর্ক করার জন্য দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে দায়িত্ব দিয়েছেন তৃণমূলনেত্রী৷ পাশাপাশি, যে নেতারা নিয়মিত সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে ক্রমাগত বিতর্কিত বক্তব্য রেখে দলকে অস্বস্তিতে ফেলছেন, তাঁদেরকেও চূড়ান্ত সতর্কবার্তা শুনিয়েছেন তৃণমূলনেত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: নির্দলদের প্রশ্রয় নয়, সাহায্য করলেও কঠোর পদক্ষেপ, নেতাদের কড়া বার্তা মমতার
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement