advertisement

Mamata Banerjee: আগামিকাল ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনী, হাজির থাকবেন মমতা নিজেও

Last Updated:

* রাজ্য জুড়ে ৫০০ বেশি বিজয়া সম্মিলনীর আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়৷
#কলকাতা: গতকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী৷ ১১ অক্টোবর থেকে ২২ অক্টোবর রাজ্যের প্রতিটি জেলার সব ব্লকে অন্তত একটি করে সভা হবে। পাঁচশোর বেশি সভা হবে গোটা রাজ্য জুড়ে।
পুজোর আগেই দলীয় নেতৃত্বকে এ-বিষয়ে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজয়া সম্মিলনীর আবহে এই সভায় কোন বিষয়গুলি তুলে ধরতে হবে সেই সংক্রান্ত গাইডলাইনও দিয়ছিলেন অভিষেক।
ভবানীপুরে আগামিকাল দলের তরফে আয়োজিত বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকবেন দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। তিনি একাধারে আবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়কও বটে। এই বিধানসভা কেন্দ্রের সব  প্রতিনিধি ও বিশিষ্ট জনদের আমন্ত্রণ জানানো হয়েছে এই বিজয়া সম্মিলনীতে। দুপুর সাড়ে তিনটে নাগাদ এই বিজয়া সম্মিলনী হবে আলিপুর উত্তীর্ণতে।
advertisement
advertisement
বিজয়া সম্মিলনীতে  স্বাভাবিক ভাবেই বিজয়ার শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের পাশাপাশি এই সভাগুলিতে বাংলার উন্নয়ন, কেন্দ্রের অবিচার, অন্য রাজ্যের তুলনায় বাংলায় উচ্চমানের জীবনযাপন, কেন্দ্রের আর্থিক বৈষম্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কর্মসংস্থানের সদিচ্ছা দেখিয়ে নিয়োগ সংক্রান্ত জটিলতা সমাধানের ফর্মুলা— এসবই উঠে আসবে সভার বক্তৃতায়। বক্তা হিসেবে কাদের রাখতে হবে সেই নির্দেশিকাও দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে বলা হয়েছে ব্লক নেতৃত্ব তো বটেই, জেলা নেতৃত্ব, এমন কি রাজ্যের নেতা- নেত্রীরাও যাবেন বক্তৃতা দিতে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই সভাগুলি একপ্রকার মহড়ার কাজ করবে।
advertisement
বহু বছর ধরেই পুজোর পর বিজয়া সম্মিলনী করে আসছে দল। এবারও তাই হবে। তবে এবার বিজয়া সম্মিলনীর গুরুত্ব আলাদা। বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। দলের শীর্ষ নেতৃত্ব চাইছেন, তৃণমূল কংগ্রেসের সব স্তরের নেতা-কর্মীরা যত বেশি করে সম্ভব মানুষের কাছে যান। তাঁদের সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের কথা তুলে ধরুন। সাধারণ মানুষ সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কি না তা দেখুন। তাঁদের পাশে থাকুন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: আগামিকাল ভবানীপুরে তৃণমূলের বিজয়া সম্মিলনী, হাজির থাকবেন মমতা নিজেও
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement