advertisement

TMC: কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক, আজই পদ বণ্টন করবেন মমতা?

Last Updated:

আজ বিকেল পাঁচটা থেকে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

আজ তৃণমূলের নবগঠিত কর্মসমিতির প্রথম বৈঠক৷
আজ তৃণমূলের নবগঠিত কর্মসমিতির প্রথম বৈঠক৷
#কলকাতা: গত ১২ ফেব্রুয়ারি তৃণমূলের (TMC) জাতীয় কর্মসমিতি গঠন করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তৃণমূলনেত্রী ছাড়াও কমিটিতে জায়গা পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও ১৯ জন৷ আজ, শুক্রবার এক সপ্তাহের মধ্যেই সেই কর্মসমিতির প্রথম বৈঠক হতে চলেছে কালীঘাটে৷ তৃণমূল সূত্রে খবর, এই বৈঠক থেকে কর্মসমিতির বিভিন্ন পদাধিকারীদের নাম ঘোষণা করা হতে পারে৷
আজ বিকেল পাঁচটা থেকে কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৩১ মার্চের মধ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম জমা দিতে হবে৷ সেকথা মাথায় রেখেই আজকের বৈঠক থেকে কর্মসমিতির পদাধিকারীদের নাম ঘোষণা করা হতে পারে৷
advertisement
advertisement
ইতিমধ্যেই চার পুরনিগমে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস৷ চার পুরনিগমের মধ্যে শিলিগুড়িতে গৌতম দেব মেয়র হবেন বলে জানিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ বিধাননগর, আসানসোল এবং চন্দননগরের মেয়র কারা হবেন, সেই নামগুলিও আজকের বৈঠকেই চূড়ান্ত করে ঘোষণা হতে পারে৷
advertisement
২০২৪-এ কেন্দ্র থেকে বিজেপি-কে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল৷ অন্যান্য রাজ্যেও নিজেদের সংগঠন বিস্তারের চেষ্টায় রয়েছে তারা৷ গোয়া নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছে দল৷
তৃণমূলনেত্রী জানিয়ে দিয়েছেন, ২০২৪-এ লোকসভা নির্বাচনে পঞ্জাবেও প্রার্থী দেবে দল৷ এই লক্ষ্যে সফল হতে গেলে দলের জাতীয় কর্মসমিতির ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক, আজই পদ বণ্টন করবেন মমতা?
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement