advertisement

Mamata Banerjee: 'শুধু পতাকা তুললেই হবে না, বিকৃত না করে আসল ইতিহাস জানান,' কাকে নিশানা মমতার

Last Updated:

Mamata Banerjee: কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে এদিন একাধিক ইস্যুতে মোদি সরকারকে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি
কলকাতা: রেড রোডে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে নাম না করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে এদিন একাধিক ইস্যুতে মোদি সরকারকে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু ২৬শে জানুয়ারি পতাকা তুলে মনে করলেই হবে না। স্বাধীন ভারতের ইতিহাসকে বিকৃত না করে, আসল ইতিহাসটা জানানো উচিত। যদি মানুষ এইটুকু বলার সুযোগ না পান তাহলে কি করে হবে? আজকের দিনে দেশ বড়ো অসহায় । বাংলাকে বাঁচিয়ে রেখেছি। ৩৬৫ দিন বাংলাকে কিছু না কিছু ফেস করতে হয়। আমরা লড়াই করে এসেছি। আমরা লড়তে পারি। অনেকে এজেন্সি এর ভয়ে পালিয়ে যায়। আমরা পালাই না। যত পারো এজেন্সি লাগাও। কিন্তু দেশ টাকে বিক্রি করে দিও না।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, যাঁরা দেশের প্রকৃত নেতা হন, তাঁদের কারোর থেকে সার্টিফিকেট নিতে হয় না। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজিকে সব থেকে বেশি ভালবাসতেন। আমরা কতজন কে মনে রাখি। আমরা তো রাজনীতির কথা বলি। কিন্তু তাঁদের রাজনীতির মধ্যে সৌন্দর্য ছিল। দেশ নেতা কেমন হোক? নেতাজি, গান্ধীজির মত হোক। আম্বেদকর এর মত হোক, দেশবন্ধু এর মত হোক।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র। দুর্ভাগ্যের বিষয় আজ নেই কোনও প্ল্যানিং। প্ল্যানিং কমিশনটাই তুলে দিয়েছেন। আমি তো কিছুই জানিনা। আমাকে একটু বুঝিয়ে দেবেন, কেন তুলে দিলেন?"
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, "আজ আমরা গর্ব বোধ করব না এই মাটির? যাঁদের এত কিছু আছে, তাঁদের সঙ্গে কথা বলতে গেলে একটু সৌজন্য দেখাতে হয়। পার্লামেন্টের ভিতরে আমরা সমালোচনা করতাম। কিন্তু এখন যেন কেমন হয়ে গেছে? আরশোলা কামড়ালে সেন্ট্রাল দল? গত কয়েক মাসে ৫০টার মতো কেন্দ্রীয় দল পাঠিয়েছে।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'শুধু পতাকা তুললেই হবে না, বিকৃত না করে আসল ইতিহাস জানান,' কাকে নিশানা মমতার
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement