advertisement

Mamata Banerjee: জ্যোতি বসু না বুদ্ধদেব, ভবানীপুর না নন্দীগ্রাম, বিজেপি না সিপিএম? সোজাসাপ্টা জবাব মমতার

Last Updated:

নিউজ 18 বাংলার সোজাসাপ্টা অনুষ্ঠানে এসে বিশিষ্ট জনদের প্রশ্নেরও সরাসরি উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

কঠিন প্রশ্নের স্পষ্ট জবাব মমতার৷
কঠিন প্রশ্নের স্পষ্ট জবাব মমতার৷
নিউজ 18 বাংলার সোজাসাপ্টা অনুষ্ঠানে এসে এসআইআর-এ সাধারণ মানুষের হয়রানি থেকে শুরু করে বিধানসভা নির্বাচন নিয়েও খোলামেলা একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অনুষ্ঠানে উপস্থিত সমাজের বিভিন্ন অংশের বিশিষ্টদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাঁদের পরামর্শ, আব্দারও শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশ্নোত্তরের ফাঁকেই র‍্যাপিড ফায়ার পর্বে নিজের পছন্দ অপছন্দ নিয়েও বেশ কয়েকটি প্রশ্নের কৌশলী উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এক নজরে দেখে নিন সোজাসাপ্টা অনুষ্ঠানে র‍্যাপিড ফায়ার পর্বে মুখ্যমন্ত্রীকে করা কয়েকটি প্রশ্ন এবং তার কী উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
প্রশ্ন- ভবানীপুর না নন্দীগ্রাম?
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়- অবশ্যই ভবানীপুর৷ কিন্তু নন্দীগ্রামে আমাকে জোর করে হারানো হয়েছিল৷ সেই মামলা এখন আদালতে চলছে৷
প্রশ্ন- নরেন্দ্র মোদি না অমিত শাহ?
মমতা বন্দ্যোপাধ্যায়- কেউ না৷
advertisement
প্রশ্ন- জ্যোতি বসু না বুদ্ধদেব ভট্টাচার্য?
মমতা বন্দ্যোপাধ্যায়- যাঁরা মারা গিয়েছেন তাঁদের সম্পর্কে কোনও মন্তব্য করব না৷
প্রশ্ন- রাজীব গান্ধি না সোনিয়া গান্ধি?
মমতা বন্দ্যোপাধ্যায়- দু জনেই ভাল৷
প্রশ্ন- বিজেপি না সিপিএম?
মমতা বন্দ্যোপাধ্যায়- দুটোই পাজি৷
প্রশ্ন- ১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে প্রথম জয় নাকি ২০১১-র জয়?
মমতা বন্দ্যোপাধ্যায়- দুটোরই আলাদা ইতিহাস আছে৷ তবে দুটোই গুরুত্বপূর্ণ৷ কোনও একটাকে বাছতে পারব না৷
advertisement
প্রশ্ন- গাড়ি না হাঁটা?
মমতা বন্দ্যোপাধ্যায়- হাঁটা৷
প্রশ্ন- মাছ না মাংস?
মমতা বন্দ্যোপাধ্যায়- মাছ৷ তাও হয়তো হয়তো কোনও কোনও দিন একবেলা এক পিসের অর্ধেকটা খাই৷ আর মাংস খাওয়া তো ছেড়েই দিয়েছি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: জ্যোতি বসু না বুদ্ধদেব, ভবানীপুর না নন্দীগ্রাম, বিজেপি না সিপিএম? সোজাসাপ্টা জবাব মমতার
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement