advertisement

Mamata Banerjee: শেষ মুহূর্তে দিল্লি যাত্রা বাতিল, হঠাৎ সিদ্ধান্ত বদল কেন? নবান্নে জানালেন মমতা

Last Updated:

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি না গেলেও এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দেবে তৃণমূল৷

দিল্লি যাত্রা বাতিল করলেন মমতা৷
দিল্লি যাত্রা বাতিল করলেন মমতা৷
শেষ মুহূর্তে দিল্লি সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল দিল্লিতে এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার জন্য আজ বিকেলেই দিল্লি যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ যদিও শেষ মুহূর্তে সেই সফর নিজেই বাতিল করলেন মমতা৷
এ দিন নবান্নয় মুখ্যমন্ত্রী জানান, আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট রয়েছে৷ সেই কারণেই দিল্লির বৈঠকে তিনি যোগ দিতে যেতে পারছেন না৷
তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি না গেলেও এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত বৈঠকে যোগ দেবে তৃণমূল৷ দলের পক্ষ থেকে ওই বৈঠকে থাকবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি যে যেতে পারছেন না সেকথা ফোন করে জানিয়ে দিয়েছেন৷
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অবশ্য বরাবরই এক দেশ, এক নির্বাচনের প্রস্তাবের বিপক্ষে৷ এ নিয়ে এক মাস আগেই কেন্দ্রীয় সরকারের গঠিত  হাই পাওয়ার কমিটিকে চিঠিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এই ব্যবস্থা সাংবিধানিক কাঠামোর বিরোধী বলেও ওই চিঠিতে দাবি করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
এক দেশ, এক নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রস্তাব এবং পরামর্শ খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বের হাই পাওয়ার কমিটি তৈরি করে দিয়েছে কেন্দ্র৷ এক দেশ, এক নির্বাচন ব্যবস্থার বিরোধী হলেও তিনি দিল্লিতে মঙ্গলবারের বৈঠকে যাবেন বলেই জানিয়েছিলেন মমতা৷ তাঁর দিল্লি সফর নিয়ে স্বভাবতই রাজনৈতিক মহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত অবশ্য দিল্লি যাত্রাই বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: শেষ মুহূর্তে দিল্লি যাত্রা বাতিল, হঠাৎ সিদ্ধান্ত বদল কেন? নবান্নে জানালেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement