advertisement

Sanjay Rai handed over to CBI: সিবিআই-এর হাতে সঞ্জয় রায়কে তুলে দিল পুলিশ! আজই শুরু জেরা, কাটবে রহস্যের জট?

Last Updated:

আর জি কর কাণ্ডের তদন্তে এ দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর তদন্তকারী দল৷

কলকাতা: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে সিবিআই-এর হাতে তুলে দিল কলকাতা পুলিশ৷ কিছুক্ষণ আগেই সঞ্জয়কে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছয় পুলিশ৷ আজই সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে সিবিআই৷ একই সঙ্গে তদন্ত সংক্রান্ত বাকি তথ্যপ্রমাণ এবং নথিও সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আগে এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে সঞ্জয়ের মেডিক্যাল পরীক্ষা করায় পুলিশ৷
আর জি কর কাণ্ডের তদন্তে এ দিন সকালেই দিল্লি থেকে কলকাতায় আসে সিবিআই-এর তদন্তকারী দল৷ ওই দলেই সিবিআই-এর নিজস্ব মেডিক্যাল টিম এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও রয়েছেন বলে খবর৷ কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর  সিবিআই-এর ওই দলটি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছেয়৷
advertisement
advertisement
গতকালই আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ আদালতের নির্দেশে গতকালই মামলার কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশ৷ আদালত নির্দেশ ছিল, বুধবার সকাল দশটার মধ্যে সিবিআইকে মামলার তদন্ত সংক্রান্ত যাবতীয় নথি, তথ্যপ্রমাণ হস্তান্তর করতে হবে কলকাতা পুলিশকে৷ সেই  মতো আজ সকালের মধ্যেই ধৃত সঞ্জয় সহ বাকি নথি এবং তথ্যপ্রমাণ সিবিআই-কে হস্তান্তর করল কলকাতা পুলিশ৷
advertisement
আর জি কর কাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত বলে বার বারই অভিযোগ তুলছেন আন্দোলনরত চিকিৎসকরা৷ যদিও এখনও পর্যন্ত একমাত্র সঞ্জয় রায়কেই গ্রেফতার করতে পেরেছে কলকাতা পুলিশ৷ সূত্রের খবর, হেফাজতে পাওয়ার পর আজ থেকেই সঞ্জয় রায়কে জেরা শুরু করবেন সিবিআই আধিকারিকরা৷ আর জি কর কাণ্ডে রহস্যের জট সিবিআই ভেদ করতে পারে কি না, সেটাই এখন দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sanjay Rai handed over to CBI: সিবিআই-এর হাতে সঞ্জয় রায়কে তুলে দিল পুলিশ! আজই শুরু জেরা, কাটবে রহস্যের জট?
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement