Kolkata News|| নিউটাউন রাম মন্দির এলাকায় গভীর রাতে জড়ো হয়েছিল ১০-১২ জন, তারপর যা হল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Almost 12 miscreant arrested from Newtown: ডাকাতির ছক বানচাল করল ইকোপার্ক থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার দুষ্কৃতীকে। নিউটাউন রাম মন্দির এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
#নিউটাউন: ডাকাতির ছক বানচাল করল ইকোপার্ক থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার দুষ্কৃতীকে। নিউটাউন রাম মন্দির এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র ও দু-রাউন্ড গুলি সহ ডাকাতি করার সরঞ্জাম। ধৃতদের আজ বারাসত আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পায় নিউটাউন রাম মন্দির এলাকায় ১০-১২ জন জড়ো হয়েছে। খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ হানা দিয়ে চার জনকে ধরে ফেলে বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও দু-রাউন্ড গুলি-সহ ডাকাতি করার সরঞ্জাম। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে নিউটাউন এলাকায় ধৃতরা কোথাও ডাকাতির ছক ছিল।
advertisement
আরও পড়ুন: নদীতে ভাটা পড়লেই চলে আসছে একের পর এক নৌকা! গঙ্গার বুকে চলছে রমরমা ব্যবসা!
আজ ধৃতদের বারাসত আদালতে তোলা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইকোপার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নান্নু গাজী, সাদ্দাম মন্ডল, সেলিম মোল্লা ও অজিত মন্ডল। ধৃতরা রাজারহাট রাইগাছি ও নিউটাউনের বাসিন্দা।
advertisement
advertisement
Anup Chakraborty
Location :
First Published :
Feb 02, 2022 4:16 PM IST










