advertisement

Kasba Law College: কোথায় ঠিক কী ঘটেছিল? বুঝতে ক্রাইম সিনের থ্রি ডি ম্যাপিং করছে পুলিশ! তৈরি হচ্ছে বিস্তারিত মডেল

Last Updated:

কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দলের পাশাপাশি, বর্তমানে গোয়েন্দা বিভাগও তদন্ত করছে কসবা কলেজের ঘটনার৷ এদিন কলেজ ক্যাম্পাসে গোয়েন্দা বিভাগের একাধিক কর্তাকেও উপস্থিত থাকতে দেখা যায়৷

News18
News18
কলকাতা: কসবা ল কলেজের ঘটনার তদন্তে থ্রি ডাইমেনশনাল স্ক্যানার দিয়ে করা হচ্ছে থ্রি ডি ম্যাপিং৷ গোটা কলেজ বিল্ডিং কলেজের প্লেস অফ অকারেন্স, অর্থাৎ নিরাপত্তারক্ষীর ঘর, ছাত্র ইউনিয়ন রুমের ত্রিমাত্রিক ছবি তোলা হয়৷ ক্রাইম সিনের বিস্তারিত মডেল এটার মাধ্যমে সৃষ্টি করা হচ্ছে বলে জানা গিয়েছে৷
আজ, শুক্রবার সকালেই কসবা কাণ্ডে অভিযুক্তদের কলেজে নিয়ে যাওয়া হয় কলেজে৷ গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণের জন্য আনা হয় তিন অভিযুক্তকে। ইউনিয়ন রুম থেকে গার্ড রুম, প্রতিটি জায়গায় নিয়ে যাওয়া হয় তাঁদের। দীর্ঘক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে গোটা বিষয়ের পুনর্নির্মাণ চলে৷
তিন অভিযুক্তের পাশাপাশি কলেজের ধৃত নিরাপত্তা রক্ষীকেও নিয়ে পুনঃনির্মাণের জন্য এদিন নিয়ে যাওয়া হয় কলেজে৷ ওই রাতে কোন জায়গায় কী ঘটেছিল, নির্যাতিতার সঙ্গে তারা কী কী করেছিল, যাবতীয় তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। নতুন কোনও তথ্য সামনে আসে কি না, তার দিকেও রয়েছে নজর।
advertisement
advertisement
কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দলের পাশাপাশি, বর্তমানে গোয়েন্দা বিভাগও তদন্ত করছে কসবা কলেজের ঘটনার৷ এদিন কলেজ ক্যাম্পাসে গোয়েন্দা বিভাগের একাধিক কর্তাকেও উপস্থিত থাকতে দেখা যায়৷
সূত্রের খবর অনুযায়ী, অভিযোগ পত্র ও পুলিশের কাছে দেওয়া বয়ানে নিরাপত্তারক্ষীর ঘরের বিবরণ, বিছানার বিবরণ দিয়েছিলেন নির্যাতিতা। ঘটনার অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিছানার কী অবস্থায় পড়ে আছে দেখেছিল। সেই বিবরণের সঙ্গে মিলেছে নিরাপত্তা রক্ষীর বয়ানও।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তারক্ষী পুলিশ জেরায় জানিয়েছেন, ঘটনার পর সকলে বেরিয়ে গেলে একবার মাত্র ওই ঘরে ঢুকেছিলেন, দেখেছিলেন অগোছালো বিছানা, ধস্তাধস্তি যে হয়েছে তা বোঝা যাচ্ছে। সারা রাত আর ঘরে ঢোকেননি তিনি, এমনটাও দাবি করেছেন পুলিশি জেরায়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kasba Law College: কোথায় ঠিক কী ঘটেছিল? বুঝতে ক্রাইম সিনের থ্রি ডি ম্যাপিং করছে পুলিশ! তৈরি হচ্ছে বিস্তারিত মডেল
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement