advertisement

ইএম বাইপাসের ধারে কসবা জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিল, ক্ষতিপূরণ না দেওয়ায় কড়া পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের

Last Updated:

কসবা জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কমিশন, রোগীর পরিবারকে ৩ লক্ষ ৬৮ হাজার ৮৮৯ টাকা ক্ষতিপূরণ না দেওয়ায়।

কসবা জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিল, স্বাস্থ্য কমিশন কড়া পদক্ষেপ
কসবা জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিল, স্বাস্থ্য কমিশন কড়া পদক্ষেপ
কলকাতা, ১০ নভেম্বর: রোগীর পরিবারের ক্ষতিপূরণ না দেওয়ায় অবশেষে ইএম বাইপাসের ধারে অবস্থিত কসবা জেনেসিস হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কমিশন। টানা ১১ মাস টালবাহানার পর রাজ্য স্বাস্থ্য দফতরকে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছে কমিশন।
কমিশনের নির্দেশ অনুযায়ী, যতদিন পর্যন্ত ক্ষতিপূরণের টাকা ফেরত না দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত হাসপাতালে নতুন রোগী ভর্তি সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। তবে ইতিমধ্যেই ভর্তি থাকা রোগীদের চিকিৎসায় যাতে কোনওরকম বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য, ১১ মাস আগে এক রোগীর পরিবার অভিযোগ করেছিল যে, হাসপাতালটি অতিরিক্ত বিল ও নানা খাতে অনৈতিকভাবে টাকা আদায় করেছে। তদন্তের পর কমিশন কসবা জেনেসিস হাসপাতালকে মোট ৩ লক্ষ ৬৮ হাজার ৮৮৯ টাকা রোগীর পরিবারকে ফেরত দিতে নির্দেশ দিয়েছিল।
advertisement
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেই নির্দেশ অমান্য করে আসছে বলে অভিযোগ। কমিশনের তরফে বারবার লিখিত ও ই-মেলের মাধ্যমে যোগাযোগ করা হলেও হাসপাতাল কোনও জবাব দেয়নি। এমনকি আজকের কমিশন শুনানিতে হাসপাতালের অধিকর্তা ড. পূর্ণেন্দু রায়কে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে কমিশন সরাসরি রাজ্য স্বাস্থ্য দফতরকে জানিয়ে হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ জারি করে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ইএম বাইপাসের ধারে কসবা জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিল, ক্ষতিপূরণ না দেওয়ায় কড়া পদক্ষেপ স্বাস্থ্য কমিশনের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement