advertisement

West Bengal News: ছোটবেলার বান্ধবীর সঙ্গে এই কাণ্ড! পাটুলিতে মর্নিং ওয়াকে গিয়ে গ্রেফতার প্রতারক বন্ধু

Last Updated:

West Bengal News: ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশ পাটুলি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: ছোটবেলার বান্ধবীকে রেলে চাকরি করিয়ে দেওয়ার নাম করে প্রতারণা। মর্নিং ওয়ার্কে বেরিয়ে পাটুলি থেকে গ্রেফতার শিবাজী দাশগুপ্ত নামে এক ব্যক্তি। চাকরি দেওয়ার নাম করে বান্ধবীর কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছেন তিনি, এমনই অভিযোগ। রেলে নিয়োগের ভুয়ো চিঠিও গিয়েছে গড়িয়ার ফরতাবাদের বাসিন্দা রুপা ঘোষের কাছে।
সেই চিঠি নিয়ে কাজে যোগ দিতে গিয়ে তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। তদন্তে নেমে নরেন্দ্রপুর থানার পুলিশ পাটুলি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। আজ তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে। যদিও অভিযুক্তের দাবী, তার ছেলে ঋষিরাজ দাশগুপ্ত তাকে ফাঁসিয়েছে। এই বিষয়ে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি।
advertisement
advertisement
এদিকে, ডেবরার চকঅনন্ত গ্রামে গৃহবধূকে ন্যাড়া করার ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে ডেবরা থানার পুলিশ। তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত। মুখ লজ্জায় যেই গৃহবধূ নিঁখোজ ছিল, অবশেষে সেই গৃহবধূকে উদ্ধার করল ডেবরা থানার পুলিশ।
advertisement
গতকাল রাতে পূর্ব মেদিনীপুর জেলার রাতুলিয়া এলাকায় একটি বাড়ি থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে পরিচারিকার কাজ করছিল ওই গৃহবধূ। রবিবার মেদিনীপুর আদালতে তোলা হবে অভিযুক্তদের, এমনটাই পুলিশ সূত্রে খবর। তারপর আইন মেনে ওই গৃহবধূকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: ছোটবেলার বান্ধবীর সঙ্গে এই কাণ্ড! পাটুলিতে মর্নিং ওয়াকে গিয়ে গ্রেফতার প্রতারক বন্ধু
Next Article
advertisement
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও ! ভাইরাল ভিডিও
PSL মানেই কমেডি ! প্রবল হাওয়ার দাপটে দিশেহারা গ্রাউন্ডসম্যানরা, পিচ কভারের সঙ্গে উড়ে গেলেন তাঁরাও !
  • লাহোরের মাঠে কমেডি !

  • পিএসএলের ম্যাচে উড়ে গেলেন গ্রাউন্ডসম্যানরা

  • প্রবল হাওয়ার দাপটে হিমশিম মাঠকর্মীরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement