advertisement

IND vs PAK: পাকিস্তাম ম্যাচ নিয়ে মুখ খুললেন ভারতের তারকা ব্যাটার! বলে দিলেন বড় কথা!

Last Updated:
IND vs PAK: আগে পাকিস্তান সরকারী নির্দেশনার কারণে এই ম্যাচে না খেলার কথা জানালেও পরে পিসিবি আইসিসিকে নিশ্চিত করে যে দল নির্ধারিত সূচি অনুযায়ী সব ম্যাচেই অংশ নেবে।
1/4
আগে পাকিস্তান সরকারী নির্দেশনার কারণে এই ম্যাচে না খেলার কথা জানালেও পরে পিসিবি আইসিসিকে নিশ্চিত করে যে দল নির্ধারিত সূচি অনুযায়ী সব ম্যাচেই অংশ নেবে। যার পর এই লড়াই ঘিরে অনিশ্চয়তা কেটে গেছে। আইসিসির মধ্যস্থতায় বিষয়টি সমাধান হওয়ায় এখন ক্রিকেটপ্রেমীদের নজর মাঠের খেলায়।

2/4
চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরে তিলক ভার্মা দারুণ আত্মবিশ্বাসী। তিনি জানান, গত কয়েক সপ্তাহের নিয়মিত অনুশীলন তাকে ছন্দে ফিরতে সাহায্য করেছে। অনুশীলন ম্যাচে খেলতে নেমে তার মনে হয়নি যে তিনি দীর্ঘ বিরতির পর ফিরছেন। তার লক্ষ্য একটাই—দলের জয়ে অবদান রাখা এবং বিশ্বকাপ জেতা।

3/4
তবে দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফিটনেস নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পেটের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়া ওপেনার অভিষেক শর্মা এখন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন, কিন্তু তিনি পরের ম্যাচে খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয়। একইভাবে পেসার জসপ্রিত বুমরাহর খেলাও নির্ভর করছে শেষ মুহূর্তের ফিটনেস পরীক্ষার ওপর।

4/4
তিলক ভার্মা সতর্ক করে বলেন, টি২০ ফরম্যাটে কোনো দলকেই হালকাভাবে নেওয়া যায় না। যদিও অনুশীলন ম্যাচে ভারত ‘এ’ দল নামিবিয়াকে ১০০ রানের কমে অলআউট করেছিল, তবুও মূল ম্যাচে সেরা খেলাটা খেলতে হবে। তার কথায়, দলের লক্ষ্য একটাই—প্রতিটি ম্যাচ জিতে শিরোপার দিকে এগিয়ে যাওয়া।