advertisement

WB HS Exam 2026: শুরু হল উচ্চ মাধ্যমিক! পরীক্ষার্থীদের সহায়তায় ময়দানে জেলা প্রশাসন, একগুচ্ছ বিশেষ পদক্ষেপ

Last Updated:
West Bengal HS Exam 2026: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে একগুচ্ছ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনও সমস্যায় দ্রুত সমাধানের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুমও। এছাড়াও রাখা হয়েছে মেডিক্যাল টিম।
1/6
শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা সেমিস্টার ভিত্তিক। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৪২ হাজার ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার ৭১ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে।

2/6
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে পরীক্ষা গ্রহণকে শুরু হয়েছে। এবার চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থী রয়েছে পরীক্ষার্থী সংখ্যা ৩৯১৩৮ জন। চতুর্থ সেমিস্টারে, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি'র পাওয়া ২২২২ জন পরীক্ষার্থী বসছে । সেইসঙ্গে পুরনো পাঠ্যক্রমে ২০১ জন পরীক্ষা দিচ্ছে জেলায়। সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৪১ হাজার ৫৬৯ জন।

3/6
মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও জেলায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। পূর্ব মেদিনীপুর জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ১৮ হাজার ৩০৬ জন ছাত্র এবং ২৩ হাজার ২৬৩ ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে। ছাত্রদের তুলনায় এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের সংখ্যা প্রায় পাঁচ হাজারের মতো বেশি।

4/6
২০২৫ সালের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। এর কারণ হিসাবে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার জেলা ছাত্র ছাত্রীদের বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছিল। যুগ্ম-আহ্বায়ক তথা বরনান হাই স্কুলের প্রধানশিক্ষক সমীর ভৌমিক বলেন,
২০২৫ সালের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। এর কারণ হিসাবে উচ্চ-মাধ্যমিক পরীক্ষার জেলা ছাত্র ছাত্রীদের বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছিল। যুগ্ম-আহ্বায়ক তথা বরনান হাই স্কুলের প্রধানশিক্ষক সমীর ভৌমিক বলেন, "২০২৫ সালের পরীক্ষার্থীরা প্রায় সকলে ২০১৭ সালে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়েছিল। ওই বছর ভর্তির ক্ষেত্রে হয়েছিল। তাই শেষ বছর পরীক্ষার্থী কম ছিল।"
advertisement
5/6
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের গাইডলাইন মেনে জেলায় পরীক্ষা শুরু হয়েছে। প্রতি পরীক্ষা কেন্দ্রে 'সেন্টার সেক্রেটারি' হিসেবে থাকছেন সংশ্লিষ্ট হাই স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন 'ভেন্যু সুপারভাইজার' ও একজন 'সেন্টার ইনচার্জ অফিসার' থাকছেন।

6/6
পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিস্ট্রিক্ট জয়েন্ট কনভেনার সমীর ভৌমিক জানান,
পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিস্ট্রিক্ট জয়েন্ট কনভেনার সমীর ভৌমিক জানান, "কোনও পরীক্ষার্থী যানজটে আটকে গিয়েছে বলে অভিযোগ পেলেই দ্রুত পদক্ষেপ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানান হয়েছে। এর জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিক্যাল টিম থাকছে। পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রাস্তায় পুলিশ থাকছে।"
advertisement
advertisement
advertisement