Bangladesh Election: ভয়ঙ্কর বাংলাদেশ! ভোটের দিনই মর্মান্তিক মৃত্যু পোলিং অফিসারের! মুহূর্তে যা ঘটল, শুনে শিউরে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh Election: মৃতের নাম মহম্মদ মোজাহিদুল ইসলাম (৪৮)। তিনি একজন শিক্ষক। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
ব্রাহ্মণবেড়িয়া: শেখ হাসিনা পরবর্তী জমানায় প্রথম ভোট হচ্ছে বাংলাদেশে। আর সেই ভোট গ্রহণ শুরুর প্রথম পর্যায় থেকেই গোটা দেশজুড়ে বিক্ষিপ্ত অশান্তির মিলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়াম ভোটকেন্দ্রের পোলিং অফিসারের মৃত্যু হল।
মৃতের নাম মহম্মদ মোজাহিদুল ইসলাম (৪৮)। তিনি একজন শিক্ষক। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। জানা যাচ্ছে, ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরে তিনি অসুস্থ বোধ করেন। এর পরে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
advertisement
এদিকে, চট্টগ্রামে ভোট দিতে গিয়ে কেন্দ্রে অসুস্থ হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. মনু মিয়া (৫৭)। বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
অপরদিকে, বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস দাবি করেছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে ‘নতুন বাংলাদেশের জন্মদিন’। সারাদিন ধরে এই উৎসব পালনের দাবি করেছেন তিনি। কিন্তু ভোট গ্রহণ শুরু হতেই ইউনূসের ঘোষিত উৎসবে লাগল রক্তের ছিটে। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে বাংলাদেশের খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে বিবাদ বাধে BNP ও জামায়াত সমর্থকদের মধ্যে। চলে ধাক্কাধাক্কিও। অভিযোগ, ধাক্কাধাক্কিতে আঘাত পান মহিবুজ্জামান কচি নামে এক বিএনপি নেতা। এরপরই তাঁর মৃত্যু হয়। যদিও জামায়াতের তরফে দাবি করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 12, 2026 1:18 PM IST











