advertisement

Nadia News: শান্তিপুরে কমবে জমা জলের সমস্যা! পৌরসভায় চলে এল আধুনিক সাকশন জেটিং মেশিন, কম শ্রমিক-কম সময়ে দ্রুত হবে কাজ

Last Updated:

Nadia News: বর্ষা এলেই নদিয়ার শান্তিপুরের বিভিন্ন এলাকায় জল জমে দুর্ভোগের সম্মুখীন হন সাধারণ মানুষ। সেই যন্ত্রণা দূর করতে শান্তিপুর পৌরসভায় চলে এল আরও একটি সাকশন জেটিং মেশিন।

+
নদিয়ার

নদিয়ার শান্তিপুর পৌরসভায় সাকশন জেটিং মেশিন

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ বর্ষার আগেই নর্দমা পরিষ্কারে জোর। নদিয়ার শান্তিপুর পৌরসভায় এল আরও একটি অত্যাধুনিক সাকশন জেটিং মেশিন। ইতিমধ্যেই শহরের বেশিরভাগ এলাকায় কভার নর্দমা নির্মাণ সম্পূর্ণ হয়েছে। সেই সমস্ত নর্দমা পরিষ্কার করতে প্রচুর শ্রমিকের প্রয়োজন হত। তবে এবার এই আধুনিক যন্ত্র চালু হওয়ায় এখন অনেক কম সময়ে এবং কম শ্রমিকের সাহায্যেই নর্দমা পরিষ্কার করা সম্ভব হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষাকালে শহরের বিভিন্ন এলাকায় জল জমে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়। নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণেই এই সমস্যা বাড়ে। সেই পরিস্থিতির উন্নতি করতেই এই নতুন মেশিন কেনা হয়েছে। সাকশন ও জেটিং প্রযুক্তির মাধ্যমে জমে থাকা কাদা, ময়লা ও আবর্জনা সহজেই পরিষ্কার করা যাবে।
আরও পড়ুনঃ পুলিশের মানবিক রূপ! নিজ উদ্যোগে নিখোঁজ যুবককে বাড়ি পৌঁছে দিলেন আইসি, ধন্য ধন্য করছে গোটা পরিবার
এই বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, বর্তমানে পৌরসভা এলাকায় প্রায় ১১ কিলোমিটার কভার নর্দমা নির্মাণ করা হয়েছে। এত বড় পরিকাঠামো পরিষ্কার রাখতে ম্যানপাওয়ারের উপর নির্ভর করা বাস্তবসম্মত নয়। তাই মেশিনের মাধ্যমেই নিয়মিত পরিষ্কার করা হবে। তিনি আরও জানান, বিশেষ করে বর্ষার আগে সমস্ত গুরুত্বপূর্ণ নর্দমা পরিষ্কার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে জল জমার সমস্যা অনেকটাই কমবে এবং নাগরিকদের দৈনন্দিন অসুবিধা দূর হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শান্তিপুর পৌরসভার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের আশা, আধুনিক এই ব্যবস্থার ফলে শহরের নিকাশি ব্যবস্থা আরও মজবুত হবে এবং বর্ষাকালে জলযন্ত্রণা অনেকটাই কমবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: শান্তিপুরে কমবে জমা জলের সমস্যা! পৌরসভায় চলে এল আধুনিক সাকশন জেটিং মেশিন, কম শ্রমিক-কম সময়ে দ্রুত হবে কাজ
Next Article
advertisement
Mamata Banerjee: 'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
'আমার বাড়িরও অনেকের নাম বাদ গিয়েছে!' তাঁর পরিবারেও SIR-এর কোপ, জানালেন মমতা
  • এসআইআর-এ তাঁর বাড়ির অনেকের নামই বাদ গিয়েছে৷ শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement