advertisement

স্পেনে বসেই ব্রাত্যকে হেনস্থার পরিকল্পনা! যাদবপুরের ঘটনায় অভিযুক্ত হিন্দোলকে ৪ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ আদালতের

Last Updated:

যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে রাজ‍্যের শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসুর উপর হামলার ঘটনায় অভিযুক্ত প্রাক্তনী ছাত্র হিন্দোল মজুমদারকে চার দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের।

স্পেনে বসেই ব্রাত্যকে হেনস্থার পরিকল্পনা! যাদবপুরের ঘটনায় অভিযুক্ত হিন্দোলকে ৪ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ আদালতের
স্পেনে বসেই ব্রাত্যকে হেনস্থার পরিকল্পনা! যাদবপুরের ঘটনায় অভিযুক্ত হিন্দোলকে ৪ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ আদালতের
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে রাজ‍্যের শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসুর উপর হামলার ঘটনায় অভিযুক্ত প্রাক্তনী ছাত্র হিন্দোল মজুমদারকে চার দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিল্লি আদালতের। আজ, বৃহস্পতিবার কলকাতা পুলিশের পক্ষ থেকে দিল্লি আদালতে অভিযুক্তকে পেশ করা হয়। গতকাল, বুধবার স্পেন থেকে দেশে ফিরতেই তাঁকে বিমান বন্দরে আটক করে দিল্লি পুলিশের টিম।
কলকাতা পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীকে হেনস্থা করার পরিকল্পনা করেছিলেন হিন্দোল। হোয়াটস অ্যাপে কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নির্দেশ দিয়েছিলেন কী করতে হবে। সেই সমস্ত চ‍্যাট হিস্ট্রি হাতে পেয়েই হিন্দোলের বিরুদ্ধে লুক আউট জারি করেছিল কলকাতা পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় কলকাতা পুলিশের তরফে লুক আউট জারি করা ছিল। বুধবার সকালে ভারতের মাটিতে পা দেওয়া মাত্রই দিল্লি পুলিশের তরফে অভিযুক্তকে আটক করে কলকাতা পুলিশকে জানানো হয়। এরপরে কলকাতা পুলিশের টিম দিল্লি পৌঁছে তাকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লিতে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হবে অভিযুক্ত হিন্দোলকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্পেনে বসেই ব্রাত্যকে হেনস্থার পরিকল্পনা! যাদবপুরের ঘটনায় অভিযুক্ত হিন্দোলকে ৪ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ আদালতের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement