advertisement

Indian Railways: কনফার্ম টিকিট হঠাৎ বাতিল, বিপাকে ভেলোর যাওয়ার বহু যাত্রী! বাংলায় মাথায় হাত অনেকের

Last Updated:

Indian Railways: অনলাইনে আইআরসিটিসি-র মাধ্যমে ওয়েটিং টিকিট কেটে আরএসি-র ধাপ পেরিয়ে অনেকেরই টিকিট কনফার্ম হয়েছিল।

বিপাকে কত মানুষ
বিপাকে কত মানুষ
বাঁকুড়া: কনফার্ম টিকিট হঠাৎ বাতিল, ট্রেনে চড়তে এসে এমন কাণ্ড দেখে বাঁকুড়া স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন ভেলোরে চিকিৎসা করাতে যাওয়ার উদ্যেশ্যে বেরোনো রোগী ও রোগীর আত্মীয়রা।
অনলাইনে আইআরসিটিসি-র মাধ্যমে ওয়েটিং টিকিট কেটে আরএসি-র ধাপ পেরিয়ে অনেকেরই টিকিট কনফার্ম হয়েছিল। মোবাইলে কনফার্মেশনের মেসেজ পেয়ে নিশ্চিন্তে আজ সকালে ট্রেন ধরতে বাঁকুড়া স্টেশনে এসেছিলেন যাত্রীরা। কিন্তু স্টেশনে এসে হতবাক যাত্রীদের একটা বড় অংশ। স্টেশনে পৌঁছে তাঁরা জানতে পারেন তাঁদের টিকিট কারও ওয়েটিং হয়ে গেছে, কারও আবার বাতিল হয়ে গেছে। এমন তাজ্জব ঘটনার জন্য রেলের গাফিলাতিকেই কাঠগোড়ায় তুলে বাঁকুড়া স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন প্রায় ত্রিশ-পঁয়ত্রিশ জন যাত্রী।
advertisement
advertisement
বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের অসংখ্য রোগী প্রতি সপ্তাহে ২২৬০৫ নম্বর পুরুলিয়া ভেল্লুপুরম ট্রেন ধরে ভেলোরে চিকিৎসার জন্য যাতায়াত করেন। সম্প্রতি আইআরসিটিসি-র অনলাইন টিকিট বুকিং সিস্টেমের মাধ্যমে এমনই কিছু মানুষ ওই ট্রেনে ভেলোরের টিকিট কাটেন। টিকিট কাটার সময় বেশিরভাগেরই টিকিট ছিল ওয়েটিং। পরবর্তীতে তাদের মধ্যে অনেকের টিকিট আরএসি এবং আরও পরে টিকিট কনফার্ম হয়ে যায়।
advertisement
নিজেদের মোবাইলে টিকিটের কনফার্মেশান মেসেজও পান অনেকেই। হঠাৎই গতকাল কেউ কেউ মোবাইলে মেসেজ পান তাঁদের কনফার্ম টিকিট ফের ওয়েটিং হয়ে গিয়েছে। কারও কারও টিকিটই বাতিল হয়ে গেছে। কয়েকজন যাত্রীর ক্ষেত্রে সেই মেসেজটিও আসেনি। যারা মেসেজ পাননি তাঁরা আজ সকালে ট্রেন ধরতে বাঁকুড়া স্টেশনে এসে জানতে পারেন তাঁদের কনফার্ম টিকিট কারও ক্ষেত্রে রাতারাতি বাতিল হয়ে গিয়েছে। কারও আবার ফের ওয়েটিং হয়ে গিয়েছে। এমতাবস্থায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন চিকিৎসার জন্য ভেলোরের উদ্যেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসা রোগী ও রোগীর আত্মীয়রা। গোটা ঘটনায় রেলের গাফিলাতিকেই দায়ী করে বাঁকুড়া স্টেশন ম্যানেজারকে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ যাত্রীরা। স্টেশন ম্যানেজার জানিয়েছেন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: কনফার্ম টিকিট হঠাৎ বাতিল, বিপাকে ভেলোর যাওয়ার বহু যাত্রী! বাংলায় মাথায় হাত অনেকের
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement