advertisement

New Town Housewife Death: দশতলার ফ্ল্যাটে থাকতেন, সেই আবাসনের নীচেই মিলল গৃহবধূর দেহ! নিউ টাউনে রহস্য

Last Updated:

গতকাল রাতে এই ঘটনা ঘটেছে নিউ টাউনের সাপুরজি এলাকার এলিডা গার্ডেন নামে একটি বিলাসবহুল আবাসনে৷

নিউ টাউনের আবাসনে গৃহবধূর রহস্যমৃত্যু৷
নিউ টাউনের আবাসনে গৃহবধূর রহস্যমৃত্যু৷
নিউ টাউনের অভিজাত আবাসনের নীচ থেকে উদ্ধার হল এক গৃহবধূর রক্তাক্ত দেহ৷ ওই গৃহবধূ আত্মঘাতী হয়েছেন না কি তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷
গতকাল রাতে এই ঘটনা ঘটেছে নিউ টাউনের সাপুরজি এলাকার এলিডা গার্ডেন নামে একটি বিলাসবহুল আবাসনে৷ মৃত ওই গৃহবধূর নাম রচনা পরিওয়াল (৪২)৷
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত এগারোটা নাগাদ ওই আবাসনের নিরাপত্তা রক্ষীরাই টেকনো সিটি থানায় ফোন করে জানান যে একজন মহিলার রক্তাক্ত দেহ আবাসনের নীচে পড়ে রয়েছে৷ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় টেকনো সিটি থানার পুলিশ৷ ওই গৃহবধূকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই আবাসনের দশতলার ফ্ল্যাটে থাকতেন ওই গৃহবধূ৷ তাঁর স্বামী দীপেশ পারিওয়াল কলকাতা হাইকোর্টের আইনজীবী৷ ঘটনার সময় আবাসনের ফ্ল্যাটেই ছিলেন ওই গৃহবধূর স্বামী এবং ছেলে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পারিবারিক গন্ডগোলের জন্যই সম্ভবত আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ৷ যদিও তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে কি না, তা জানতে মৃতার স্বামী, ছেলে সহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Town Housewife Death: দশতলার ফ্ল্যাটে থাকতেন, সেই আবাসনের নীচেই মিলল গৃহবধূর দেহ! নিউ টাউনে রহস্য
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement