advertisement

Mamata Banerjee: 'বাংলা রেগে আছে', SIR ইস্যুতে বিচারকদের কাছে আমজনতার হয়ে আর্জি মমতার! বললেন, 'বিচার দিন'

Last Updated:

Mamata Banerjee: ধরনা মঞ্চ থেকে আদালতের কাছে মমতার অনুরোধ ‘মানুষকে বিচার দিন’৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মহিলা, কৃষক, মতুয়া, রাজবংশী, সংখ্যালঘু সবার নাম কাটছেন৷ বিজেপি জিতবে না৷ মহিলা ভোটার, কৃষক, মতুয়া, রাজবংশী সবার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে৷’’

'বাংলা রেগে আছে', SIR ইস্যুতে বিচারকদের কাছে আমজনতার হয়ে আর্জি মমতার! বললেন, 'বিচার দিন'
'বাংলা রেগে আছে', SIR ইস্যুতে বিচারকদের কাছে আমজনতার হয়ে আর্জি মমতার! বললেন, 'বিচার দিন'
কলকাতা: ধর্মতলার ধরনা মঞ্চ থেকে ফের এসআইআর নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি আদালতের কাছে তাঁর অনুরোধ ‘মানুষকে বিচার দিন’৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিচারকদের কাছে অনুরোধ সাধারণ মানুষকে বিচার দিন। জুডিশিয়ারিকে আমার বিনীত অনুরোধ। আপনারা বিচার দিন মানুষের৷ মহিলা কৃষক মতুয়া রাজবংশী সংখ্যালঘু সবার নাম কাটছেন৷ বিজেপি জিতবে না৷ মহিলা ভোটার, কৃষক, মতুয়া, রাজবংশী সবার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে৷’’
advertisement
advertisement
‘দিল্লি বেশি দূরে নয়’, হুঙ্কার দিয়ে মমতা বলেন, ‘‘‘বাংলা কিন্তু তৈরি আছে। নোংরা খেলা খেললে বাংলা রেগে আছে, মানুষের স্বার্থে, মনে রাখুন দিল্লী বেশি দূরে নয়৷ মানুষকে বিচার দিন। এটাই আমার একান্ত অনুরোধ৷ সবাইকে বিচার দিন, বিচারকদের কাছে অনুরোধ৷’’
প্রসঙ্গত, এদিনের ধরনা মঞ্চ থেকে ‘যুবসাথী’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ যুবসাথী প্রকল্প ও ভূমিহীন খেতমজুর দুই নতুন প্রকল্পের টাকা আর পয়লা এপ্রিল থেকে নয়, আজ শনিবার থেকেই সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলেই ঘোষণা করে দিলেন মমতা।
advertisement
মমতা জানিয়েছেন, যুবসাথীতে প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি তরুণ-তরুণী আবেদন করেছিলেন। তাঁদের বিধানসভা ভোটের দিন ঘোষণার আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। আর এপ্রিল পর্জন অপেক্ষা নয়, বাংলা নববর্ষের অনেক আগেই সরকারি এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করছে সুবিধাভোগীদের ব্যাঙ্কে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'বাংলা রেগে আছে', SIR ইস্যুতে বিচারকদের কাছে আমজনতার হয়ে আর্জি মমতার! বললেন, 'বিচার দিন'
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২৮ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২৮ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement