advertisement

রাজ্যে পাঁচ লক্ষ চাকরির সুখবর শোনালেন অর্থমন্ত্রী অমিত মিত্র

Last Updated:

খুব শীঘ্রই কর্মসংস্থানের লক্ষ্য মাত্রা ৫ লক্ষ ছোঁবে রাজ্য সরকার ৷

#কলকাতা: খুব শীঘ্রই কর্মসংস্থানের লক্ষ্য মাত্রা ৫ লক্ষ ছোঁবে রাজ্য সরকার ৷ রবিবার এমন কথাই শোনালেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র ৷ মিলন মেলায় এসে এদিন অমিত মিত্র জানান, ইতিমধ্যেই রাজ্যে নতুন করে তিন লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে ৷
এছাড়াও বানতলায় লেদার কমপ্লেক্সে আরও দু’লক্ষ মানুষের কাজের জায়গা তৈরি হবে বলে আশ্বস্ত করেছেন শিল্পমন্ত্রী ৷ লেদার কমপ্লেক্সের বর্তমান ব্যবসার খতিয়ান পেশ করে অমিত মিত্র বলেন, বানতলায় এখন ব্যবসার অঙ্ক প্রায় ১৩ হাজার কোটি ৷ তাই টাউনশিপের পর বানতলার পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার ৷ সরকারের নয়া পরিকল্পনায় প্রায় ২ লক্ষ মানুষের চাকরির সুযোগ তৈরি হবে ৷ শীঘ্রই ৫ লক্ষে পৌঁছবে রাজ্যে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা ৷
advertisement
এর আগে রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী অমিত মিত্র দাবি করেন, গত এক বছরে ১৩ লক্ষ ২৭ হাজার বেকারকে চাকরি দিয়েছে সরকার ৷ গত এক বছরে শিক্ষা দফতর সহ রাজ্য সরকারের তরফে ১৩ লক্ষ ২৭ হাজার রাজ্যবাসীর চাকরির ব্যবস্থা করা হয়েছে ৷ রাজ্যে বিভিন্ন সরকারি দফতরে শূন্য পদ ভরাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সরকার ৷
advertisement
advertisement
শুধু কর্মসংস্থানই নয়, কর্মীদের বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থাও করেছে সরকার ৷ স্থায়ী সরকারি কর্মীরা ছাড়াও সিভিক পুলিশ, অস্থায়ী কর্মীদের জন্যও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা সহ একাধিক সুযোগ সুবিধা দিচ্ছে বর্তমান সরকার ৷
রাজ্যে বাড়ানো হচ্ছে MBBS আসন ৷ রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করেন, ‘সবাই যাতে বিনামূল্য চিকিৎসা পরিষেবা পায় তার জন্য কোচবিহার, রায়গঞ্জ, পুরুলিয়া, রামপুরহাট, ডায়মন্ড হারবার জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করা হবে ৷ তার জন্য বরাদ্দ বেড়ে হল ৭৫৭.৩৯ কোটি টাকা ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে পাঁচ লক্ষ চাকরির সুখবর শোনালেন অর্থমন্ত্রী অমিত মিত্র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement