advertisement

বাংলায় এবার টানা দু’দিনের ভোট প্রচারে নরেন্দ্র মোদি, ১১ ও ১২ এপ্রিল টানা প্রচার করবেন প্রধানমন্ত্রী

Last Updated:

কাটোয়া, জঙ্গিপুর ও বালুরঘাটে জনসভা করবেন নরেন্দ্র মোদি। ওই দিন রাতে শিলিগুড়ি থাকবেন নরেন্দ্র মোদি। ১২ এপ্রিল শিলিগুড়িতে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী।

বাংলায় এবার টানা দু’দিনের ভোট প্রচারে নরেন্দ্র মোদি (File Photo)
বাংলায় এবার টানা দু’দিনের ভোট প্রচারে নরেন্দ্র মোদি (File Photo)
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: বাংলায় এবার টানা দু’দিনের ভোট প্রচারে নরেন্দ্র মোদি। আগামী ১১ ও ১২ এপ্রিল টানা নির্বাচনী প্রচার করবেন নরেন্দ্র মোদি। ১১ এপ্রিল তিনটি জনসভা করবেন নরেন্দ্র মোদি।
কাটোয়া, জঙ্গিপুর ও বালুরঘাটে জনসভা করবেন নরেন্দ্র মোদি। ওই দিন রাতে শিলিগুড়ি থাকবেন নরেন্দ্র মোদি। ১২ এপ্রিল শিলিগুড়িতে রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তাঁর কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলেই সূত্রের খবর।
advertisement
আজ, সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবস। ভোটের পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের সঙ্গে আজ কথোপকথন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ব্রিজ কল-এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী এবং প্রার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়েছে।
advertisement
দলের প্রতিষ্ঠা দিবসে এই বিশেষ বার্তালাপে রাজ্যের বিজেপি কর্মীদের মোদি কী বলবেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে মোদি কোনও বিশেষ বার্তা বা পরামর্শ কর্মীদের দিতে পারেন বলে অনেকে মনে করছেন।
advertisement
ভোট প্রচারে প্রধানমন্ত্রীর মুখে উঠে এল মহিলা সংরক্ষণ আইনের প্রসঙ্গ। পশ্চিমবঙ্গ-সহ দেশের সব মহিলারা যাতে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে থেকে এর সুবিধা পান, সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে কোচবিহারের সভা থেকে মহিলাদের উদ্দেশে পরিবর্তনের ডাকও দেন তিনি। অন্যদিকে এই ইস্য়ুতে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেছে তৃণমূল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলায় এবার টানা দু’দিনের ভোট প্রচারে নরেন্দ্র মোদি, ১১ ও ১২ এপ্রিল টানা প্রচার করবেন প্রধানমন্ত্রী
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement