advertisement

Durga Puja 2021|| ঢাকে পড়ল কাঠি...মহাসাড়ম্বরে আজই শুরু হয়ে গেল ট্যাংরার শীল লেনের দাস বাড়ির দুর্গাপুজো

Last Updated:

kolkata Tangra Shil Lane Das Bari Durga Puja 2021: ট্যাংরার দাস বাড়িতে শুরু হয়ে গেল এ বছরের দুর্গাপুজো (Durga Puja 2021)। ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে পুজো চলবে ১৬ দিন ধরে।

শীল লেনের দাস বাড়ির দুর্গাপুজো।
শীল লেনের দাস বাড়ির দুর্গাপুজো।
#কলকাতা: ঢাকে পড়ল কাঠি। ট্যাংরার দাস  (Tangra Shil Lane Das Bari Durga Puja 2021) বাড়িতে শুরু হয়ে গেল এ বছরের দুর্গাপুজো (Durga Puja 2021)। ২৯ সেপ্টেম্বর শুরু হয়ে পুজো চলবে ১৬ দিন ধরে। আগামিকাল থেকে নিত্যপুজো হবে মহালয়া পর্যন্ত। একাদশী থেকে ষষ্ঠী পর্যন্ত হবে বিশেষ পুজো। এরপর সপ্তমী থেকে নবমী পর্যন্ত হবে মহাপুজো। বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জন। পুজো শুরু হয়ে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই দাস বাড়ি সকাল থেকেই গমগম করছে লোকজনের আনাগোনায়। বর্তমানে বাড়ির বাসিন্দারা আনন্দ পালিত রোডে থাকলেও পুজো হয় শীল লেনে, দাসদের দুই পুরুষের আদি বাড়িতেই। সেখানে বাড়ির দেবতা রাধা-কৃষ্ণের ঘরের পাশেই দুর্গাপুজোর জায়গা।
দাস (Tangra Shil Lane Das Bari Durga Puja 2021) পরিবারের দুই সন্তান। দিদি চিকিৎসক মৌমিতা দাস, ভাই প্রসেনজিৎ দাস পেশায় ইঞ্জিনিয়র। মৌমিতার কথায়, 'এই পুজোয় কোনও স্বপ্নাদেশ নেই। যেটা রয়েছে সেটা হল ভারতীয় সনাতন সংস্কৃতিকে ধরে রাখা। ভারতীয় পরম্পরাকে আঁকড়ে থাকা, তার চর্চা করা। দুর্গা একদিনের নন, প্রতিদিনের পূজ্য। প্রতিটি সকালেই দুর্গা নাম উচ্চারণ করতে হয়। প্রতিবার বাইরে যাওয়ার সময়ে মা-ঠাকুমারা ‘দুর্গা-দুর্গা’ উচ্চারণ করেন।' পুজো হয় কখনও রঘুনন্দনের ‘দুর্গোৎসব তত্ত্বের’ উপর ভিত্তি করে, কখনও বিদ্যাপতির লেখা ‘দুর্গাভক্তিতরঙ্গিনী’র নিয়মানুসারে। কখনও পুজো হয় শূলপাণির লেখা ‘দুর্গোৎসব বিবেক’ অনুযায়ী৷ রঘুনন্দন বা বিদ্যাপতির চেয়েও প্রাচীন এই বই৷
advertisement
advertisement
সারা বছর দাস বাড়িতে রাধাকৃষ্ণের পুজো করেন অন্য পূজারী। দুর্গাপুজোয় (Durga Puja 2021) অবশ্য পুরোহিতের ভূমিকায় থাকেন বাড়ির একমাত্র ছেলে প্রসেনজিৎ দাস। আগে পূজারী হিসেবে যোগ দিতেন তাঁর দিদি, পেশায় চিকিৎসক মৌমিতা দাসও। বিয়ের পরে অবশ্য মৌমিতা আর ওই ভূমিকায় থাকেন না। এ দিন বছর আটত্রিশের প্রসেনজিৎ বলেন, '১১ বছর আগে আমি আর দিদি মিলে ঠিক করেন দুর্গাপুজো করব। তবে মহাপুজো নয়। তাঁরা পুজো শুরু করবেন কৃষ্ণপক্ষের নবমী থেকে। আরও ঠিক করেন, পুজোর সব কাজ করব নিজেরাই। তারপর থেকেই চলছে।'
advertisement
আরও পড়ুন: 'বুর্জ খলিফা'র টানে যেতে হবে না দুবাই! পুজোর শহরেই দেখে নিন পৃথিবীর উচ্চতম নির্মাণ! কোথায় জানেন?
বাড়ির পুজো মানেই যে গৃহকর্তাই হবেন সবার উপরে তা কিন্তু নয়। আনন্দ পালিত লেনের কাছে শীল লেনের এই পুজোয় গৃহকর্তা প্রদীপকুমার দাস সবার উপরে রয়েছেন, কিন্তু পুজোটা ভাই-বোনের। বাড়িতে পুজোর রেওয়াজ বরাবরই ছিল। কিন্তু দুর্গাপুজো ছিল না। প্রদীপবাবুর দুই সন্তান মৌমিতা ও প্রসেনজিতের মধ্যে পুজোর প্রতি আগ্রহ ছিল ছেলেবেলা থেকেই। কিন্তু একটু বড় হওয়ার পরে সেটা অন্য ধারায় বইতে শুরু করে।
advertisement
কিন্ত সব পুজো যখন শুক্লা ষষ্ঠীতে শুরু হয় তখন এখানে অন্য রকম কেন? ১৮ দিন ধরেই বা পুজো (Durga Puja 2021) কেন? প্রসেনজিৎ বলেন, 'অন্যত্র রঘুনন্দন তত্ত্ব অনুসারে পূজা হয়। রঘুনন্দন যেমন একজন স্মৃতিকার ছিলেন তেমনই আর একজন স্মৃতিকার শূলপাণি। বৃহৎ নন্দীকেশ্বর পুরাণ অনুসারে তাঁর দুর্গোৎসব-বিবেক গ্রন্থ মতে পুজো হওয়া উচিত কৃষ্ণা নবমী থেকে শুক্লা নবমী পর্যন্ত। সেই রীতি মেনেই আমরা পুজো করি।'
advertisement
প্রসেনজিতের দিদি মৌমিতা পেশায় ডাক্তার৷ স্রেফ উৎসাহের জোয়ারে, পুজোর গভীরে পৌঁছে আরও জানার ইচ্ছায় নিজেদের পেশা থেকে বহু যোজন দূরের দুর্গাপুজো নিয়ে মেতে উঠেছেন দু’জনে৷ তাই ওঁরা নিজেরাই পুরোহিতের আসনে বসেন৷ পুজো হয় পুরাণের বিভিন্ন স্মৃতিকারদের বইয়ের বর্ণনা অনুসারে৷ উপাচারের জল, মাটি, তেল দশকর্মা ভাণ্ডার থেকে না কিনে জোগাড় করেন নিজেরাই৷
advertisement
আরও পড়ুন: পুজোর সময় পাহাড়ে যেতে চান? রইল নতুন ৫ Hill Station-র হদিশ...
প্রসেনজিতের কথায়, 'আসলে দুর্গোৎসবের (Durga Puja 2021) নিয়ম খুব কড়া৷ যেমন, সকালের মধ্যেই বোধন সারতে হবে৷ বিকল্পও কম৷ তাই বাংলার পুজোয় বৃহৎ নন্দীকেশ্বর পুরাণ মেনে যাঁরা পুজো করেন, তাঁরা রঘুনন্দনকেই অনুসরণ করেন৷ উনি অনেকটাই নমনীয়৷' আবার মায়ের পুজোর নিয়ম ছত্রে ছত্রে থাকলেও চার ছেলে-মেয়ের পুজোর ব্যাপারে তেমন কোনও বিধান নেই ৷ অর্থাৎ, চ্যালেঞ্জ অনেক৷
advertisement
বিশ্বজিৎ সাহা ও শুভাগতা দে 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2021|| ঢাকে পড়ল কাঠি...মহাসাড়ম্বরে আজই শুরু হয়ে গেল ট্যাংরার শীল লেনের দাস বাড়ির দুর্গাপুজো
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement