advertisement

Doctor strike in West Bengal: আউডডোর, চেম্বারে রোগী না দেখার ডাক! বুধবার রাজ্য জুড়ে ধর্মঘটের পথে চিকিৎসকরা

Last Updated:

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেও আর জি কর হাসপাতালে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে৷

কলকাতা: আগামিকাল, বুধবার রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর অথবা ওপিডি পরিষেবা বন্ধ রাখার ডাক দিল চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস৷ সিনিয়র চিকিৎসকরাও ওপিডি-তে রোগী দেখবেন না বলে সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে৷ শুধুমাত্র হাসপাতালে জরুরি পরিষেবাই দেবেন চিকিৎসকরা৷ জরুরি নয়, এমন কোনও পরিষেবাই দেবেন না চিকিৎসকরা৷
এ দিনই আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আন্দোলনরক চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিল৷ যদিও সেই আর্জিতে সাড়া না দিয়ে এবার আন্দোলনে নামতে চলেছেন সিনিয়র চিকিৎসকরাও৷ ফলে আগামিকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ওপিডি সহ রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা কার্যত থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷
advertisement
advertisement
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেও আর জি কর হাসপাতালে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে৷ তারই প্রতিবাদে বুধবার ওপিডি বা আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা৷
advertisement
চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চের অভিযোগ, সিবিআই তদন্ত শুরুর আগেই আর জি করের চেস্ট ডিপার্টমেন্ট বিভাগে ভাঙচুর করা হচ্ছে৷ সংস্কারের নামে আসলে চিকিৎসককে নির্যাতন, খুনের ঘটনায় প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে বলেই চিকিৎসক সংগঠনের অভিযোগ৷ মূলত এই অভিযোগ তুলেই বুধবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ চিকিৎসকদের প্রাইভেট চেম্বারেও বুধবার সকাল ৮টা থেকে ৪টে পর্যন্ত রোগী না দেখার আর্জি জানানো হয়েছে৷
advertisement
আর জি কর কাণ্ডের প্রতিবাদে এতদিন রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জরুরি বিভাগে পরিষেবা বন্ধ রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ এবার তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বুধবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিলেন সিনিয়র চিকিৎসকরাও৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Doctor strike in West Bengal: আউডডোর, চেম্বারে রোগী না দেখার ডাক! বুধবার রাজ্য জুড়ে ধর্মঘটের পথে চিকিৎসকরা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement