advertisement

Dilip Ghosh: 'সংগঠন দুর্বল, পুরভোটে সাফল্যের আশা করিনি', বিজেপি-র অস্বস্তি বাড়ালেন দিলীপ

Last Updated:

তৃণমূলের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ নয়, বিজেপি-র সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি (Dilip Ghosh)৷

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
#কলকাতা: একে পুরভোটে বিপর্যয় (KMC Elections 2021)৷ তার পরেও যেন অস্বস্তি কাটছে না বিজেপি শিবিরে৷ এবার প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যে অস্বস্তিতে পড়ল গেরুয়া শিবির৷ বিজেপি নেতার দাবি, কলকাতা পুরসভা নির্বাচনে খারাপ ফলের জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলেন তাঁরা৷ তবে তার জন্য শুধু তৃণমূলের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ নয়, বিজেপি-র সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করেছেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি৷
এ দিন ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, 'কলকাতা বা তার আশপাশের এলাকায় লোকসভা, বিধানসভা নির্বাচনেও আমরা ভাল কিছু করতে পারিনি৷ কারণ এই এলাকায় আমাদের সংগঠন খুবই দুর্বল৷ তার উপরে এই সন্ত্রাস চলেছে৷ ফলে পুরভোটে বিরাট সাফল্য পাবো, এ রকম আমরা কেউই ভাবিনি৷ কেউ আশা করেননি খুব ভাল কিছু হবে৷'
advertisement
advertisement
এর পরেই শাসক দল তৃণমূলের দিকে আঙুল তুলে বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'তৃণমূলও জানত ওরা একশোর বেশি আসন পাবে৷ তার পরেও ওরা কেন রিগিং করল? কারণ ওরা বার্তা দিয়ে রাখল যে বাংলার নির্বাচন এ ভাবেই হবে৷ বাকি পুরসভা নির্বাচনগুলির জন্য একটা নমুনা রেখে দিল৷'
advertisement
দিলীপ ঘোষের এই মন্তব্যে অবশ্য প্রশ্ন ওঠাই স্বাভাবিক৷ কারণ পুরভোটের প্রচারে দিলীপ ঘোষ সহ বিজেপি নেতারা অনেকেই দাবি করেছিলেন, কলকাতা পুরসভা থেকেই পরিবর্তনের সূত্রপাত হবে৷ যদিও শেষ পর্যন্ত ১৪৪টি আসনে লড়ে মাত্র তিনটিতে জয়ী হয়েছে বিজেপি৷ ভোট প্রাপ্তির নিরিখেও বিজেপি-কে টপকে গিয়েছে বামেরা৷
advertisement
দিলীপ ঘোষের সঙ্গে আংশিক সহমত পোষণ করেও দলের এই পরিণতির জন্য তৃণমূল থেকে আসা নেতাদের একাংশকে দায়ী করেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার৷ তাঁর দাবি, 'দিলীপবাবু যা বলেছেন, সেটা দলের বাস্তব অবস্থা৷ একটি রাজনৈতিক দল নিজেদের মূল্যায়ন করতেই পারে৷ দিলীপ বাবু যেটা বলেননি সেটা হল এই যে কলকাতায় সাংগঠনিক দুর্বলতা কাটাতে আমরা তৃণমূল থেকে আসা কিছু নেতাদের উপরে অতি মাত্রায় নির্ভর করেছিলাম৷'
advertisement
দিলীপ ঘোষের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ৷ তাঁর দাবি, 'দিলীপবাবু এটা বলতে বাধ্য হচ্ছেন৷ তার দুটো কারণ৷ প্রথমত, এটা বাস্তব বিজেপি-র সংগঠন নেই এবং তারা দুর্বল৷ দ্বিতীয় কারণ হল, বিজেপি-র খারাপ ফল হওয়ায় দিলীপ বাবু মনে মনে খুশি হচ্ছেন৷ কারণ তাঁকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷' তৃণমূল নেতার আরও দাবি, 'শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই বিজেপি দুর্বল৷ কারণ ঝাড়গ্রাম সহ যে এলাকাগুলিতে বিজেপি লোকসভায় জিতেছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়ে সেসব জায়গাতেও বিধানসভা নির্বাচনে বিজেপি-র ভরাডুবি হয়েছে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'সংগঠন দুর্বল, পুরভোটে সাফল্যের আশা করিনি', বিজেপি-র অস্বস্তি বাড়ালেন দিলীপ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement