advertisement

সাবধান! চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! কলকাতায় মশাবাহিত রোগের প্রকোপ বেড়েছে সাত গুন

Last Updated:

Dengue In Kolkata: জেনে নিন কলকাতার কোন কোন ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ সব থেকে বেশি!

#কলকাতা: রাজ্যে ক্রমেই বাড়ছে মশাবাহিত রোগ ডেঙ্গি। গত মরশুমের তুলনায় চলতি মরশুমে প্রায় সাত গুন বেড়েছে ডেঙ্গির প্রকোপ। রাজ্যের বিভিন্ন শহর ও শহরতলির পুরসভা এলাকায় ডেঙ্গি সংক্রমণ ক্রমেই ঊর্ধ্বমুখী হওয়ায় উদ্বিগ্ন রাজ্যে স্বাস্থ্য দফতর।
ডেঙ্গি সংক্রমণে শীর্ষে থাকা পুর এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে ডেঙ্গি দমনে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামার পরামর্শ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য দফতরের এক স্বাস্থ্য কর্তা এদিন জানান, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। ইতিমধ্যে কলকাতার ১৩ টি ওয়ার্ডকে অতি ডেঙ্গিপ্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- Exclusive: ৫৪৮ থেকে ৫৩৫! সামান্য কমলেও ডেঙ্গি সংক্রমণ নিয়ে উদ্বেগে নবান্ন
শুধু কলকাতা শহরই নয়, কলকাতা সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার একাধিক পুরসভা এলাকায় উদ্বেগজনভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়েছে
সম্প্রতি ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পুরসভার তরফে একটি বৈঠক করা হয়। সেই বৈঠকে স্বাস্থ্য দফতরের তরফে কলকাতা পুরসভার মেয়র ফরহাদ হাকিমের হাতে ডেঙ্গি সংক্রান্ত একটি রিপোর্ট তুলে দেওয়া হয়।
advertisement
সেই রিপোর্টে কলকাতা পুরসভার অন্তর্গত ১৩ টি ওয়ার্ডকে অতি ডেঙ্গি প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতি ডেঙ্গি প্রবণ কলকাতা পুরসভার সেই ওয়ার্ড গুলি হলো যথাক্রমে ৬, ২৬, ৫৩, ৫৯, ৬৯, ৭৪, ৮২, ৮৩, ৯৩, ৯৪, ১১২, ১১৭ এবং ১২১ নম্বর।
কলকাতার পাশাপাশি রাজ্যের একাধিক শহরতলিতে ডেঙ্গির প্রকোপ বেড়েছে। বাগুইআটি, বিধাননগর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে বেশ কিছু মানুষ একসঙ্গে ডেঙ্গি আক্রান্ত।
advertisement
পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি পুরসভা এলাকায় ৪৫ জন, বিধাননগরে ৩৪ জন, কামারহাটিতে ৩৩ জন, হাবড়া ২ নম্বর ব্লকে ১৭ জন, ব্যারাকপুর ২ নম্বর ব্লকে ১৬ জন, রাজারহাটে ১২ জন ও বারাসাতে ৬ জন ডেঙ্গি আক্রান্ত বলে রিপোর্টে জানানো হয়েছে।
আরও পড়ুন- পার্থর শারীরিক অবস্থার কথা জানিয়ে জামিনের আবেদন আইনজীবীর
ডেঙ্গি নিয়ে এখনই আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা মেয়র পারিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। প্রতিদিনই বিভিন্ন বরোর সঙ্গে সংক্রমণ প্রতিরোধে বৈঠক চলছে। প্রয়োজন অনুযায়ী সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান অতীন ঘোষ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সাবধান! চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! কলকাতায় মশাবাহিত রোগের প্রকোপ বেড়েছে সাত গুন
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement