advertisement

Ajanta Biswas Suspended: অজন্তা বিশ্বাসকে ৬ মাস সাসপেন্ড করল সিপিএম, জাগো বাংলায় লেখায় কড়া শাস্তি

Last Updated:

Ajanta Biswas Suspended

#কলকাতা: তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় উত্তর সম্পাদকীয় লেখার জন্য দলের প্রয়াত নেতা অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসকে ৬ মাসের জন্য সাসপেন্ড করল সিপিএম৷ শনিবার সিপিএমের কলকাতা জেলা কমিটি প্রমোদ দাশগুপ্ত ভবনে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে৷ অজন্তার শাস্তির সিদ্ধান্তে সিলমোহরের জন্য আলিমুদ্দিন স্ট্রিটে বিষয়টি পাঠানো হয়েছে৷ তবে প্রকাশ্যে দলের তরফে কিছু জানানো হয়নি৷
দীর্ঘিদিন সিপিএমের রাজ্য সম্পাদকের দায়িত্বে থাকা প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস কিছুদিন আগেই তিন কিস্তিতে জাগো বাংলায় উত্তর সম্পাদকীয় লিখেছিলেন৷ সেখানে মহিলা রাজনীতিবিদ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন তিনি৷ প্রথম কিস্তির লেখা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়ে সিপিএম৷ বিষয়টি নিয়ে জোর বিতর্কের সৃষ্টি হয়৷ কারণ অজন্তা নিজে সিপিএমের সদস্য৷ সূত্রের খবর, জাগো বাংলায় প্রথম কিস্তির লেখা প্রকাশের পরেই অজন্তাকে বাকি কিস্তির লেখাগুলি প্রত্যাহারের পরামর্শ দেয় দলীয় নেতৃত্ব৷ যদিও নিজের সিদ্ধান্তেই অনড় ছিলেন অজন্তা বিশ্বাস৷ মোট তিনটি কিস্তিতে জাগো বাংলায় তাঁর লেখা প্রকাশিত হয়৷
advertisement
এর পরই অজন্তাকে শোকজ করে সংশ্লিষ্ট এরিয়া কমিটি৷ কিন্তু শোকজের জবাবে তারা সন্তুষ্ট হয়নি৷ এর পর অজন্তার শাস্তি পাওয়ার বিষয়টি একরকম নিশ্চিত ছিল৷ কারণ সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও সেই ইঙ্গিত দিয়েছিলেন৷ তবে শাস্তির মাত্রা কী হবে, তা নিয়ে সংশয় ছিল৷ এরিয়া কমিটির তরফেই কলকাতা জেলা কমিটির কাছে অজন্তা বিশ্বাসকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করা হয়৷ যদিও দলের মধ্যে অনেকেই চেয়েছিলেন অজন্তাকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হোক৷ শেষ পর্যন্ত অবশ্য এরিয়া কমিটির সুপারিশকেই অপরিবর্তিত রাখল সিপিএমের কলকাতা জেলা কমিটি৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ajanta Biswas Suspended: অজন্তা বিশ্বাসকে ৬ মাস সাসপেন্ড করল সিপিএম, জাগো বাংলায় লেখায় কড়া শাস্তি
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement