advertisement

Coromandel Express: নতুন করে যাত্রা শুরুর দিনই ফের করমণ্ডলে 'বিপর্যয়', হাসফাঁস অবস্থা যাত্রীদের! কী এমন ঘটল?

Last Updated:

Coromandel Express: বুধবার দুপুরে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল দুপুর ৩টে ২০ মিনিটে। কিন্তু ট্রেন ছাড়তে ৬ মিনিট দেরি হয়েছে। সূত্রের খবর, বুধবার বেলা ৩টে ২৫ মিনিট নাগাদ শালিমার থেকে যাত্রা শুরুর পর সাঁতরাগাছি পৌঁছতেই খারাপ হয়ে যায় আপ করমণ্ডল এক্সপ্রেসের বাতানুকূল যন্ত্র।

করমণ্ডলে ফের সমস্যা!
করমণ্ডলে ফের সমস্যা!
কলকাতা: এক সপ্তাহও কাটেনি। মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। ওড়িশার বালাসোরে ওই দুর্ঘটনার জেরে প্রাণ গিয়েছে ২৭৫ জনের। সেই ঘটনার পর বুধবার ফের নতুন করে যাত্রা শুরু করল করমণ্ডল। কিন্তু কিছুতেই যেন ফাঁড়া কাটতে চাইছে না করমণ্ডলের। বিধ্বংসী সেই দুর্ঘটনার পাঁচদিনের মাথায় বুধবার যাত্রা শুরুর পর ফের বিপত্তির মুখে পড়ল করমণ্ডল এক্সপ্রেস। এদিন, শালিমার থেকে যাত্রা শুরুর পর সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই বাতানুকূল কামরার এসি বন্ধ হয়ে যায়।
বুধবার দুপুরে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল দুপুর ৩টে ২০ মিনিটে। কিন্তু ট্রেন ছাড়তে ৬ মিনিট দেরি হয়েছে। সূত্রের খবর, বুধবার বেলা ৩টে ২৫ মিনিট নাগাদ শালিমার থেকে যাত্রা শুরুর পর সাঁতরাগাছি পৌঁছতেই খারাপ হয়ে যায় আপ করমণ্ডল এক্সপ্রেসের বাতানুকূল যন্ত্র। যাত্রীরা জানান, এদিন করমণ্ডল এক্সপ্রেস চালুর সময়ও বাতানুকুল কামরার এসি বন্ধ ছিল। কিছুক্ষণ পর এসি চলতে শুরু করলেও সাঁতরাগাছি স্টেশনে এসে তা ফের বন্ধ হয়ে যায়।
advertisement
advertisement
যাত্রীদের তরফে অভিযোগ করা হয়, সাঁতরাগাছি স্টেশনে পৌছনোর পরই বি১, বি২ ও বি৩ কামরা এসি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সাঁতরাগাছিতেই দাঁড়িয়ে যায় ট্রেনটি। কিছুক্ষণ পর বি১ ও বি২ কামরার এসি স্বাভাবিকভাবে চলতে শুরু করলেও বি৩ কামরার এসি সম্পূর্ণ বন্ধ ছিল। তীব্র গরমে এসি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা। চারদিক বন্ধ কামরায় গরমে হাসফাঁস অবস্থা হয় এত যাত্রীর।
advertisement
যদিও এ নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরি বলেন, ”এমন কোনও অভিযোগ এখনও পর্যন্ত আসেনি। এমন যদি হয়ে থাকে, নিশ্চয়ই তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coromandel Express: নতুন করে যাত্রা শুরুর দিনই ফের করমণ্ডলে 'বিপর্যয়', হাসফাঁস অবস্থা যাত্রীদের! কী এমন ঘটল?
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement