advertisement

CM Mamata Banerjee || ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট যেন ৪-৫ ঘণ্টার মধ্যে দেওয়া হয়, কড়া বার্তা মমতার

Last Updated:

বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান৷ চিন্তা বাড়াচ্ছে মৃত্যুও৷ ইতিপূর্বে ডেঙ্গি নিয়ে একাধিকবার সচেতন করেছেন মুখ্যমন্ত্রী৷ গাফিলতি যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তাও বলেছেন৷

ডেঙ্গি নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী...
ডেঙ্গি নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী...
#কলকাতা: এবার ডেঙ্গি নিয়ে কডা় পদক্ষেপ করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট যেন ৪-৫ ঘণ্টার মধ্যে দেওয়া হয়, সেখানে যেন কোনওভাবেই দেরি না হয় তা নিশ্চিত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ তাড়াতাড়ি রিপোর্ট এলে দ্রুত চিকিৎসা করা যাবে৷
ইতিপূর্বে ডেঙ্গি নিয়ে একাধিকবার সচেতন করেছেন মুখ্যমন্ত্রী৷ গাফিলতি যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তাও বলেছেন৷ বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান৷ চিন্তা বাড়াচ্ছে মৃত্যুও৷ জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জেলার মধ্যে বর্ধমান শহরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
হাসপাতাল, হাসপাতালের পরিকাঠামোর মতো একাধিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন মমতা৷ তাঁর কথায় বারবার এটাই উঠে আসে যে কোনওভাবে রোগী যেন সমস্ত উপযুক্ত চিকিৎসা পরিষেবা পান৷ কোনওভাবেই যেন সেখানে কোনও গাফিলতি না হয়৷  এর আগেও এ নিয়ে একাধিক বার সতর্ক করেছেন মমতা৷
advertisement
advertisement
আরও পড়ুন: 'পাগলে কী না বলে!' মদনের বক্তব্যে ক্ষুব্ধ ফিরহাদ, পাল্টা জবাব কামরাহাটির বিধায়কের
স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও প্রশাসনের কড়া অবস্থান স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বাস্থ্যসাথীর আওতায় থাকার পরেও অনেক বেসরকারি হাসপাতাল কেন স্বাস্থ্যসাথীর সুবিধা দিচ্ছেন না সাধারণ মানুষকে, এমন অভিযোগ নিয়ে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ প্রসূতি মৃত্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা৷
advertisement
পাশাপাশি, মমতাকে এ দিন শোনা যায় জেনেরিক ওষুধ থেকে শুরু করে অনেকে বেসরকারি হাসপাতালে বৈআইনি ভাবে বিল নেওয়ার কথা বলা হয়৷ আর তাতেই আরও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বললেন, ‘‘আপনারা ধরুন না৷ এরকম বিল করলে আপনারা ধরুন৷ ভেন্টিলেশনে থাকা রোগীর টুথ পেস্টের টাকা নেওয়া হলে তার পাঁচ হাজার গুণ ফাইন নিন, তা হলে ঠিক হয়ে যাবে৷’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Banerjee || ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট যেন ৪-৫ ঘণ্টার মধ্যে দেওয়া হয়, কড়া বার্তা মমতার
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement