advertisement

Civic Volunteer | Bankura: প্রাথমিকে পড়াবেন সিভিক ভলান্টিয়ার! শুনেই প্রবল আপত্তি শিক্ষা দফতরের, প্রকল্প স্থগিত রাখার নির্দেশ

Last Updated:

যদিও গোটা বিষয়টি রাজ্য সরকারের শিক্ষা দফতরকে আগে জানানো হয়নি বলেই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

দক্ষিণবঙ্গ: প্রাথমিকের পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজির বিশেষ পাঠ দেবেন সিভিক ভলান্টিয়াররা। বাঁকুড়া জেলা পুলিশের এমনই এক উদ্যোগে এবার বেজায় চটল রাজ্য প্রশাসন। সূত্রের খবর, এই কর্মসূচি অবিলম্বে স্থগিত রাখার নির্দেশ দিল স্কুল শিক্ষা দফতর। বাঁকুড়া জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হল, স্কুলে এই ধরনের কোনও কর্মসূচি করা যাবে না। কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা-ও জানতে চাওয়া হল বাঁকুড়া জেলা প্রশাসনের কাছ থেকে। এই কর্মসূচি আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হল বাঁকুড়া জেলা প্রশাসনকে।
প্রাথমিকের পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজি নিয়ে বিশেষ পাঠ দেবেন সিভিক ভলান্টিয়াররা, সম্প্রতি বাঁকুড়া জেলা পুলিশের এমনই এক উদ্যোগ ঘিরে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। জানা যায়, একটি বেসরকারি সংস্থার উদ্যোগে সংশ্লিষ্ট জেলার পুলিশ একটি বিশেষ প্রকল্প শুরু করেছেন। প্রকল্পের নাম 'অঙ্কুর'। সেই প্রকল্প চলাকালীনই স্কুলের পরে বাচ্চাদের অঙ্ক ও ইংরেজির দখল বাড়ানোর জন্য বিশেষ ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা।
advertisement
আরও পড়ুন: প্রাথমিকের পড়ুয়াদের অঙ্ক-ইংলিশের ক্লাস নেবেন সিভিক ভলান্টিয়াররা! সব শুনে যা বললেন শিক্ষামন্ত্রী
বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেছিলেন, "স্কুলের পড়া শেষ হওয়ার পরে পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজির বিশেষ ক্লাস নেওয়া হবে। এর জন্য জেলাজুড়ে প্রায় ১৫০ জন সিভিক ভলান্টিয়ারকে বেছে নেওয়া হয়েছে। বাচ্চাদের কী ভাবে পড়াতে হবে, সিভিক ভলান্টিয়ারদের সেই প্রশিক্ষণ দেবে একটি বেসরকারি সংস্থা।"
advertisement
advertisement
জেলার ৪৬টি স্কুল-সহ মোট ৫৫টি কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে 'অঙ্কুর' প্রকল্পের জন্য। প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জঙ্গলমহলকে।
যদিও গোটা বিষয়টি রাজ্য সরকারের শিক্ষা দফতরকে আগে জানানো হয়নি বলেই জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 'অঙ্কুর' প্রকল্পের কথা শুনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, "বিষয়টি নিয়ে বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের মতামত নেওয়া হয়নি।" ব্রাত্য জানান, বর্তমানে তাঁদের কাছে এ বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। আলোচনা করার পরেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: অনলাইনে ওষুধ কেনার অভ্যাস! পড়তে পারেন মহাবিপদে, নতুন আইন আনছে কেন্দ্র
বাঁকুড়ায় সিভিক ভলান্টিয়ারদের দিয়ে প্রাথমিক পড়ুয়াদের ক্লাস নেওয়ার খবর সামনে আসতেই বিতর্কের ঝড় ওঠে রাজ্যজুড়ে। এ নিয়ে কটাক্ষ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারও। বলেন, "বাচ্চাদের অঙ্ক, ইংরেজি শেখাবে সিভিক ভলান্টিয়ারেরা— এর থেকে লজ্জার কিছু হয় না।"
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Civic Volunteer | Bankura: প্রাথমিকে পড়াবেন সিভিক ভলান্টিয়ার! শুনেই প্রবল আপত্তি শিক্ষা দফতরের, প্রকল্প স্থগিত রাখার নির্দেশ
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement